এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া সেই জাহিদ ধরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি পরিচালক (ডিডি) পরিচয় দেওয়া মো. জাহিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও মোবাইলসহ বিভিন্ন আইডি কার্ড জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রায়েরবাজার এলাকার ফুটপাত থেকে কারা চাঁদা আদায় করে এমন তথ্য সংগ্রহ করতে গেলে ব্যবসায়ীরা ওই ব্যক্তিকে ঘিরে ধরে। খবর পেয়ে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যায়। সেখানে জাহিদ নামের ভুয়া এনএসআই পরিচয় দেওয়া ব্যক্তিকে আটক করে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়।

তিনি আরও বলেন, এ সময় জাহিদ নিজেকে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে নানা ধরনের কথা বলেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পরবর্তীতে তাকে তল্লাশি করে কাস্টমস গোয়েন্দা পরিচয়ের কার্ড, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি পাসসহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থার আইডি কার্ড পাওয়া যায়। এ ঘটনায় জাহিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।,

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনাসহ রেহানা, জয়, পুতুল কেউ ভোট দিতে পারবে না: নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়, শুধু

ঢাকার বিক্ষোভের সংবাদ ইসরায়েলি গণমাধ্যমে

অনলাইন ডেস্ক: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের জন্য ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশ নিয়েছেন ফিলিস্তিনপ্রেমী লাখো জনতা। বাংলাদেশের এ কর্মসূচি নিয়ে সংবাদ

শাহজাদপুরে ওয়ায়েসী দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ভারত উপমহাদেশের মহান অলী সুফী মরমী কবি রাসুলেনোমা হযরত শাহ সুফী সৈয়দ ফতেহ্ আলী ওয়ায়েসী (রহঃ) এবং তাঁর কন্যা দোররে মাকনুন (গুপ্ত

পাকিস্তান “অপারেশন বুনিয়ানুম মারসুস” পাল্টা সাইবার আক্রমণ চালিয়েছে ভারতের ওপর

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান “অপারেশন বুনিয়ানুম মারসুস” নামে একটি বড় পরিসরের সাইবার পাল্টা আক্রমণ চালিয়েছে । পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সাইবার ইউনিট পরিচালিত

বাঁশখালীতে ঘরের ভেতর খেলতে খেলতেই সাপের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আস্করিয়া নতুন পাড়ায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘরের ভেতরে খেলতে খেলতে সাপের

যুদ্ধবিরতি কার্যকরের পর রাস্তায় প্রথম জুমার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ সংঘাতের পর অবশেষে কার্যকর্যর হওয়া যুদ্ধবিরতির প্রথম জুমার নামাজ আদায় করলেন গাজার ফিলিস্তিনিরা। হামাস এবং ইসরায়েলের মধ্যে কাতার, মিশর, তুরস্ক ও মার্কিন