এনআইডি সংশোধনে ‘ক্র্যাশ প্রোগ্রাম’, ৩০ জুনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় গতিশীলতা আনতে নির্বাচন কমিশন (ইসি) দেশজুড়ে বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালু করেছে। এতে জেলা পর্যায়ে কর্মকর্তাদের বাড়তি ক্ষমতা দিয়ে সংশোধন কার্যক্রম দ্রুত সম্পন্নের নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, ‘গ’ ক্যাটাগরির সংশোধন আবেদনের দ্রুত নিষ্পত্তিতে ৬৪ জেলার জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা প্রদান করা হয়েছে। এর ফলে আঞ্চলিক পর্যায়ের পাশাপাশি জেলা পর্যায়ে আবেদন নিষ্পত্তির কাজ চলবে সমানতালে।

বিশেষত ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চলে সংশোধনের আবেদন বেশি হওয়ায় সেখানে অতিরিক্ত জনবল ও দায়িত্ব বণ্টন করা হয়েছে। এ ছাড়া বৃহত্তর ১৯টি জেলায় ‘খ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।

ঢাকা ও চট্টগ্রামে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তারাও এখন সংশ্লিষ্ট ‘খ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করতে পারবেন। কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে ৩০ জুনের মধ্যে সব অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তি করতে।

অফিস আদেশে বলা হয়, আঞ্চলিক ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তারা এ কার্যক্রমের সমন্বয় ও তত্ত্বাবধান করবেন। বিশেষ করে পুরোনো আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। প্রতিটি কর্মকর্তা নির্দিষ্ট সময় পর্যন্ত অফিস করে আবেদন নিষ্পত্তির কাজ চালাবেন।

এনআইডি সংশোধনের প্রক্রিয়া সহজ করতে অনলাইন যাচাই, সরল নথি যাচাই এবং ক্ষেত্রপর্যায়ে সরেজমিন অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়, ১৫ দিন পরপর সংশ্লিষ্ট কর্মকর্তা অগ্রগতির প্রতিবেদন মহাপরিচালকের কাছে পাঠাবেন।

ইসি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সংশোধন প্রক্রিয়ায় ধীরগতি ও জনভোগান্তির অভিযোগ থাকায় এ বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। এতে নাগরিকরা দ্রুত ও কার্যকরভাবে এনআইডি সংশোধনের সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে কমিশন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উখিয়া সীমান্তের ওপারে রাতভর গোলাগুলি, আতঙ্কে সীমান্তবাসী

কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশের উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতভর তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে

সাদাপাথর ফেরত দিতে ডিসি সারোয়ারের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর সোমবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে, নিজে খরচে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ সময়ের পর কারো

ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ব্যাপক ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) ইয়েমেনি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলার তথ্য নিশ্চিত করেছেন।

হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য কাল (সোমবার) সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার সকালে হাদির পরিবার

ভারতকে থামাতে না পারলে আইসিসির কাজ বন্ধ করা উচিত: আজমল

ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার সাঈদ আজমল ও আব্দুল রাজ্জাক এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তীব্র সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, আইসিসি স্বাধীনভাবে কাজ করতে

জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা

অনলাইন ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নরস। আজ সোমবার আইএইএর সদর দপ্তরে এ