এখনো ২০ হাজার অবৈধ ভারতীয় রয়েছে দেশে, নতুন ষড়যন্ত্রের আভাস

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশে অবস্থান করা বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নাগরিক ভারতের। প্রায় ৩৮ হাজার ভারতীয় দীর্ঘদিন ধরে অবস্থান করেছে বাংলাদেশে। এসব ভারতীয়দের বড় অংশ বিশেষ এজেন্ডা বাস্তবায়নে গোপনে কাজ করে যাচ্ছে বলে সামাজিক

যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে অনেকদিন ধরেই। কি সেই এজেন্ডা সেটি নিয়েও চলছে জল্পনা-কল্পনা। কাজ করার অনুমতি ছাড়াই বাংলাদেশে অবস্থান করতে পারছেন অনেক বিদেশি নাগরিক।’

আইনি দুর্বলতা ও বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের কোনো তথ্যভাণ্ডার না থাকায় বিনা বাধায় তারা বাংলাদেশে অবস্থানের সুযোগ পাচ্ছেন। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষের এক বৈঠকে পুলিশের বিশেষ

শাখার এক প্রতিবেদনে জানানো হয়, তখন পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৬৭ জন। এদের মধ্যে ভারতীয় নাগরিক সবচেয়ে বেশি ৩৭ হাজার ৪শ ৬৪ জন।

কথা উঠেছে, অন্যান্য দেশের নাগরিক বাংলাদেশ ছাড়লেও ভারতীয় নাগরিকদের সংখ্যা আরো বেড়েছে। সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ২০২৪ সালে অক্টোবর পর্যন্ত দেশে অবৈধ

বিদেশি নাগরিকের সংখ্যা ৪৯ হাজার ২শ ৬৬ জন। অবৈধ নাগরিকের মধ্যে ভারতীয় নাগরিক সবচেয়ে বেশি আছে। এই অবৈধদের নিয়েই যত মাথাব্যথা। অনেকেই দাবি করছেন, অবৈধদের

মধ্যে ভারতীয় যারা আছেন তারা বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন। জুলাই গণঅভ্যুথানেও ভারতীয় ‘র’ এজেন্টদের উপস্থিতি নিয়ে কথা উঠেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, নির্ধারিত সময়ে এখনো যারা দেশ ছাড়েনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ বিদেশি নাগরিকরা দেশে বসবাস করে বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ নিচ্ছে যা বাংলাদেশের স্থানীয় বাজার ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাবও ফেলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনা জানুয়ারিতে ফিরছেন দাবি, যা জানাল ফ্যাক্টচেক

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে চলতি বছরের জানুয়ারিতে দেশে ফিরবেন দাবি করে একটি ভিডিও

টাঙ্গাইলে ছাত্রলীগের সহ-সভাপতিসহ তিনজন গ্রেপ্তার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াত (৩২) ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে

যুক্তরাষ্ট্রের শুল্কে অনিশ্চয়তা: ঝুঁকিতে ১০ লাখ পোশাক শ্রমিক

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ (পাল্টা শুল্ক) আরোপের প্রেক্ষিতে বাংলাদেশের তৈরি পোশাক খাত (আরএমজি) চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। দেশটির সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় ইতিবাচক অগ্রগতি না

ছোট ছোট ভূকম্পনে বড় বিপর্যয়ের শঙ্কা

ঠিকানা টিভি ডট প্রেস: সপ্তাহ না ঘুরতেই আবার ভূমিকম্পে কাঁপল দেশ। মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পনের

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে শোডাউন করেছেন যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ইব্রাহিম খলিল

৪৯তম বিসিএস পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক: ৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন