এক হাজার টাকার জন্য বৃদ্ধের ঘরের টিন খুলে নিলেন পাওনাদার!

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামে এক হাজার টাকার জন্য হতদরিদ্র এক বৃদ্ধের ঘরের টিন খুলে নিয়ে গেছে পাওনাদার। বর্তমানে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ষাটোর্ধ্ব মতিয়ার রহমানের নাতি কয়েক মাস আগে প্রতিবেশী সাজু মিয়ার ছেলে সুরুজ মিয়ার কাছ থেকে মোবাইল মেরামতের জন্য এক হাজার টাকা ধার নেয়। নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় গত ২৮ সেপ্টেম্বর পাওনাদার সুরুজ মিয়া বৃদ্ধ মতিয়ার রহমানের বাড়িতে গিয়ে বসতঘরের ছাউনির ১০-১২টি টিন খুলে নিয়ে যায়।

বৃদ্ধ মতিয়ার রহমানের স্ত্রী জমিলা বেগম বলেন, আমাদের মাথা গোঁজার একমাত্র ঠাঁই এই ঘর। সেটার টিন খুলে নিয়ে গেছে। অনেক অনুরোধ করেছি, কিন্তু সুরুজ কোনো কথা শোনেনি। বৃষ্টির দিনে খুব অসুবিধার মধ্যে আছি।

এ ঘটনায় জমিলা বেগম ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে দুই দিন আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরুজকে টিনগুলো ফেরত দিতে বললেও এখনো কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুহুল আমিন বলেন, আমি নিজেও বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু সুরুজ মিয়া আমার কথাও শোনেনি।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী জানান, হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঘরের টিন খুলে নেওয়া অমানবিক কাজ। তারা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে পূবালী ব্যাংকের চান্দাইকোনা শাখার উদ্বোধন : গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা পূবালী ব্যাংক লিমিটেডের ৫১১তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এক বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক

সলঙ্গায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিক নিয়ে অপপ্রচার থানায় ও র‌্যাবে অভিযোগ  

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় সংবাদ প্রচারের জেরে ধরে সাংবাদিক কাইয়ুম মাহমুদের একটি এডিট করা ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অশালীন পোস্ট ছড়িয়ে দেওয়ার

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র এবার ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে

হাতীবান্ধায় সাংবাদিকের ওপর হামলা ও থানা অবরোধে আটক ১

রেজাউল ইসলাম, হাতীবান্ধা (লালমনিরহাট): লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিকের ওপর হামলা ও থানা অবরোধ করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহফুজার রহমান বিপ্লব (৩০) নামে একজনকে গ্রেফতার

আমিন বাজারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (১১ মার্চ)

কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার মধ্যে দিয়ে শেষ হলো ভূমি মেলা 

দাউদ রানা, চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী  উপজেলায় “ভূমি মেলা – ২০২৫”উদযাপন উপলক্ষে ভুমি বিষয়ক কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন