এক মঞ্চে সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ

জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জ-৫ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এক মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার পাঠ করেছেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ বেলকুচি পৌর সদরের সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরিন জাহান।

অনুষ্ঠানে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা ভোটারদের সামনে নিজেদের অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন। তারা প্রত্যেকেই বিজয়ী হলে মাদক ও চাঁদাবাজমুক্ত, স্বচ্ছ জবাবদিহি, নদী ভাঙ্গনরোধ, গ্যাস সংযোগ এবং তাত শিল্পের উন্নয়ন গড়ার অঙ্গীকার করেন।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ইশতেহার পাঠ ও বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম আলীম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি নুরুন নবী, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আকবর হোসেন মোল্লা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী কমরেড মতিয়ার হোসেন ও গণ অধিকার পরিষদের মনোনিত প্রার্থী ইউসুফ আলী।

বেলকুচি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বেলকুচি-কামারখন্দের দ্বায়ীত্বপাপ্ত আর্মী অফিসার মেজর তওসিফ, বেলকুচি থানা ভারপাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহুরুল ইসলাম প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে কৃষকের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিরাপদ খাদ্য উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের সচেতন করতে এ আয়োজন আব্দুল জলিল কাজিপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার

ট্রাইব্যুনালে আনা হচ্ছে ১৩ সেনা কর্মকর্তাদের, র‍্যাব-বিজিবির কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনের পৃথক দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। এরই মধ্যে নিরাপত্তা জোরদার

রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী একটি ডানপন্থী দল ও তাদেরেকে মেইনস্ট্রিম হতে দেননি এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বক্তব্যের প্রতিবাদ

রেজাউল করিমের স্থগিতাদেশ প্রত্যাহারে স্বস্তি খোকশাবাড়ি বিএনপিতে

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিমের ওপর আরোপিত সকল দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার

বিএনপির হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত খোকন আলী (৩৫) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩

বহাল থাকছে কালো টাকা সাদা করার সুযোগ, বাড়ছে করহার

ঠিকানা টিভি ডট প্রেস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ছিল ভবিষ্যতের বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা প্রদর্শিত (সাদা) করার আর কোনো সুযোগ থাকবে না।