এক প্রেমিকা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক কলেজছাত্রীকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) রাত পর্যন্ত পৌরশহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পীরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্যসচিব জীবন হামিদ এবং কর্মী শ্রাবণ–শুভ গ্রুপের মধ্যে ওই কলেজছাত্রীকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষ বাঁধে। এতে ভ্যানচালকসহ সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রমজান আলী নামে এক ব্যক্তিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন। তিনি অভিযোগ করেন, পূর্ব চৌরাস্তায় সংঘর্ষের সময় ভিডিও ধারণ করছিলেন। এ সময় যুবদলের লিয়নসহ কয়েকজন তার মোবাইল ফোন ও গলায় থাকা পরিচয়পত্র কেড়ে নেয় এবং গালিগালাজ করে।

জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, এক কলেজছাত্রীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির হলরুমে সভাপতি ইয়াকুব

বাংলাদেশের পাঠ্যবইয়ে থাকা মানচিত্র নিয়ে আপত্তি চীনের

নিজস্ব প্রতিবেদক: দেশের দুটি পাঠ্যবই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে ভুলভাবে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছে চীন।

সলঙ্গায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে থানার নলকা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওয়াহেদ আলী মাস্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন।

হাসপাতালে সাবেক মন্ত্রী নুরুজ্জামানের উপর ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর তার উপর ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত

নব গঠিত আন-নূর ফাউন্ডেশনের কমিটি পরিচিতি ও ওমরাহ হজ্জ বিষয়ক আলোচনা অনুষ্ঠান

নিয়ত যখন খালিছ, স্বপ্ন তখন হাতের মুঠোয় শ্লোগানকে সামনে রেখে, আন-নূর ফাউন্ডেশনের কমিটি পরিচিতি ও ওমরাহ হজ্জ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সকাল