এক ঘণ্টা সময় পেলেই বাংলাদেশে দখল করে নেব

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরের প্রথম দিনে এক ঘণ্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন ভারতের নাগা সাধুরা।বিএনপি নেতা রিজভীর বাংলা-বিহার-উড়িষ্যা দখলের মন্তব্য ও বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচারের পরিপ্রেক্ষিতে আজ বুধবার এমন হুমকি দেন গঙ্গাসাগরের নাগা সাধুরা।

কয়েক দিন বাদেই গঙ্গাসাগরের মেলা শুরু হবে। এরই মধ্যে কপিলমুনির মন্দির এলাকায় নাগা সন্ন্যাসীরা আসা শুরু করেছেন। পূর্ণ করতে এসেও সাধুদের হুমকি বিষয়ে অবাক সাধারণ পুণ্যার্থীরাও। নাগা সন্ন্যাসীরা জানান, মাত্র এক ঘণ্টা সময় পেলেই বাংলাদেশে দখল করে নেবেন তারা।

মেলায় আগত নাগা সাধু তারপারি বলেন, বাংলাদেশের যা হচ্ছে ঠিক হচ্ছে না। হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি হাতে হাত তুলে বসে আছেন। এখানে যদি হিন্দুরা হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায়, তো সব মুসলমান পালিয়ে যাবে। তখন মমতা ব্যানার্জি কি করবে?

আর এক নাগা সাধু দত্তগিরি বলেন, সরকার-প্রশাসন যদি কিছু করতে না পারে আমাদের নাগা সাধুদের ছেড়ে দেন, বাংলাদেশে ঢুকে মামলা খতম করে দেব। তাদের বাচ্চারা কাঁদছে তো আমাদের বাচ্চারাও কাঁদছে। সরকারের উচিত সনাতন ধর্মাবলম্বীদের ওপর যে অত্যাচার হচ্ছে তা বন্ধে পদক্ষেপ নেওয়া। না পারলে নাগা সাধুরা দাঁড়িয়ে গেলে কেউ বাঁচাতে পারবে না।

যদিও সাধারণ পুণ্যার্থীরা বলছেন, দুই দেশের সম্পর্ক এখন ঠিকঠাক যাচ্ছে না, তবে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। তারা আশা করেন দ্রুতই সমস্যার সমাধান হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তার সন্তান শেখ ফজলে নাশওয়ান ও শেখ ফজলে নাওয়ার এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে

অতিরিক্ত ভাড়া নেয়ায় বেলকুচি ইউএনও’র অভিযান, চালকদের জরিমানা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের কথা মাথায় রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে মোবাইল কোর্ট পরিচাননা করেছেন ইউএনও অফিয়া সুলতানা কেয়া। রোববার (৬ মার্চ) সন্ধ্যায়

অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হলো যশোরের আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে

নিজস্ব প্রতিবেদক: গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর সদর উপজেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল এবং জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম

কুষ্টিয়ায় ৩০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মিরপুরে সরকারি ৩০০ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার পোড়াদহ নতুন বাজার এলাকায় অভিযান

শ‌ফিকুর রহমা‌নের কা‌ছে ফরম পূরণ ক‌রে দ‌লে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক: জামায়া‌তে ইসলামী‌তে যোগ দি‌য়ে‌ছেন বিএন‌পির সা‌বেক এম‌পি মু‌ক্তি‌যোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। শ‌নিব‌ার সকা‌লে রাজধানীর মগবাজা‌রে জামায়াত কার্যাল‌য়ে গি‌য়ে‌ দ‌লের আমির ডা. শ‌ফিকুর

মেয়েকে নিয়ে কোচিং থেকে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের

নিজস্ব প্রতিবেদক: মেয়েকে নিয়ে কোচিং থেকে ফেরার পথে ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে সীমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)