এক-এগারোর দুই কুশীলব ফখরুদ্দীন-মইন এখন কোথায়

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আলোচিত ‘ওয়ান-ইলেভেন’ (২০০৭ সালের ১১ জানুয়ারি) রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে জড়িত দুই প্রধান ব্যক্তি—তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সেনাপ্রধান মইন ইউ আহমেদ—বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনীর সমর্থনে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে ছিলেন ফখরুদ্দীন আহমদ। পরবর্তীতে ২০০৯ সালে দায়িত্ব ছাড়ার কিছুদিন পর তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি মেরিল্যান্ড অঙ্গরাজ্যের পটোম্যাক এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন বলে জানা যায়। দীর্ঘদিন প্রবাসে থাকলেও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে তার সম্পৃক্ততা তুলনামূলক কম।

অন্যদিকে, সেনাপ্রধান হিসেবে দায়িত্ব শেষে ২০০৯ সালের মাঝামাঝি অবসর নেন মইন ইউ আহমেদ এবং একই বছরের জুনে যুক্তরাষ্ট্রে চলে যান। প্রথমদিকে তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যে পরিবারের সঙ্গে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার ‘মালটিপল মাইলোমা’ নামের ক্যানসার ধরা পড়ে। বর্তমানে তিনি ফ্লোরিডার পামবিচ এলাকায় অবস্থান করছেন এবং অসুস্থতার কারণে অনেকটাই নির্জন জীবনযাপন করছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ‘ওয়ান-ইলেভেন’ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারকে ঘিরে নানা বিতর্ক ও অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট অনেকেই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ তাড়াশে কামড় দেওয়ার পর সাপকে নিয়ে টিকটক, অতঃপর…

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সাপের কামড়ের মতো প্রাণঘাতী ঘটনাকেও গুরুত্ব না দিয়ে মেরে ফেলা সাপকে নিয়ে টিকটক বানাতে গিয়ে জীবনের ঝুঁকিতে পড়েছে এক কিশোরী। জানা

ড. ইউনূস দেশের বাস্তবতা বোঝেন না: মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষের বাস্তবতা যথাযথভাবে বোঝেন না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি এক সেমিনারে

বাস-সিএনজি সংঘর্ষে টাঙ্গাইলে প্রাণ ঝরল ৩ জনের 

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া

৫৪ ব্যবসায়ী ও ব্যাংকারের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৫৪ ব্যবসায়ী ও ব্যাংকারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুদক সমন্বিত জেলা কার্যালয়-১

পাকিস্তানের হামলার ভয়ে বাঙ্কার প্রস্তুতে ব্যস্ত ভারতীয়রা

অনলাইন ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২৬ জনকে হত্যার ঘটনায় সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে একাধিকবার গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান বড় ধরনের

নাটোর সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত, ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ মোট আটজন নিহত হওয়ার ঘটনায় যৌথ অভিযানে ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।’ বুধবার