এক অসহায় মা ও শিশুর পাশে মানবিক পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় শীতের মধ্যে মাটিতে পড়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারী ও তার শিশু সন্তানের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ছবিসহ পোস্টের মাধ্যমে বিষয়টি পুলিশ সুপারের নজরে আসে। এরপর তিনি তাৎক্ষণিকভাবে ওই নারী ও শিশুর বিষয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেন এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ নেন।

পুলিশ সুপারের দিকনির্দেশনায় সলঙ্গা থানার অফিসার ইনচার্জের মাধ্যমে ওই নারী ও তার শিশুকে খাদ্য, শীতবস্ত্র, নিরাপদ আশ্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।

পুলিশ সূত্র জানায়, প্রাথমিকভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং পরবর্তী সহায়তার বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের দৃষ্টান্ত স্থাপন করেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১১ কোটি নাগরিকের তথ্য বিক্রি, সেই সিনিয়র সচিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

অনলাইন ডেস্ক: ইরানে মার্কিন হামলার পর সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। ইরানে সৃষ্ট

গ্রেফতার মমতাজ, যা বললেন ইলিয়াস হোসেন

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার মামলাসহ একাধিক মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার করেছে

সারাদেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের পাঁচ শ্রেণিতে তালিকা তৈরি

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় সারাদেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি শুরু করেছে পুলিশ। আইনের আওতায় এনে অপরাধ দমন এবং দেশের শান্তিশৃঙ্খলা উন্নয়নের উদ্দেশ্যে

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যু ও তৎপরবর্তী মব সন্ত্রাসের ঘটনায় সরকারকে দায়ী করেছেন।, শুক্রবার (১৯ ডিসেম্বর)

বিশ্ব ইজতেমায় ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়েছে। প্রতিবছর ইজতেমায় এই ধরনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি)