নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারস্থ বেসরকারি টেলিভিশন স্টেশন একুশে টিভি ভবনের নিচতলায় একটি কফিশপে আগুন লেগেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২২ মিনিটে সেখানে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোলরুম থেকে অপারেটর আহসান হাবিব আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন। আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি জানান, কারওয়ান বাজারে একুশে টিভির নিচতলায় একটি কফিশপে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। বিস্তারিত পরে জানানো হবে।'
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.