একীভূত পাঁচ ব্যাংক নিয়ে যে বার্তা দিলেন গভর্নর

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতের সংকট কাটাতে এবং ভেঙে পড়া শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা দুর্বল পাঁচটি ব্যাংকের একীভূতকরণ (প্রক্রিয়া দ্রুততর করতে সব ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতা দূর করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ-কালের মধ্যেই এসব ব্যাংকের নাম ও বাহ্যিক সাইনবোর্ড পরিবর্তনের কাজ শুরু হবে।

বৃহস্পতিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ব্যাংকিং সেক্টর রিফর্ম: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর জানান, ব্যাংক একীভূতকরণের ফলে শাখা পর্যায়েও বড় পরিবর্তন আসবে। একই এলাকায় যদি একীভূত হওয়া একাধিক ব্যাংকের শাখা থাকে, তবে খরচ কমাতে একটি রেখে বাকিগুলো অন্য সুবিধাজনক স্থানে সরিয়ে নেয়া হবে।

আমানতকারীদের দুশ্চিন্তা দূর করতে গভর্নর বলেন, ‘গ্রাহকেরা চাইলে ২ লাখ টাকা পর্যন্ত আমানত দ্রুততম সময়ে ফেরত পাবেন। এই লক্ষ্যে পাঁচ ব্যাংকের জন্য ইতিমধ্যে ১২ হাজার কোটি টাকার তারল্য সহায়তা নিশ্চিত করা হয়েছে।’

তিনি গ্রাহকদের অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সবাই যদি একযোগে সব টাকা তুলতে যান, তবে বিশ্বের কোনো শক্তিশালী ব্যাংকই তা সামলাতে পারবে না। টাকা প্রয়োজন না হলে দয়া করে তা ব্যাংকেই রাখুন।

তবে ইসলামী ব্যাংক সম্প্রতি আর্থিক অবস্থার উন্নতি করায় সেটিকে আপাতত একীভূত করার তালিকা থেকে বাদ রাখা হয়েছে বলেও জানান গভর্নর।

দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে ড. মনসুর বলেন, ‘নির্বাচনের প্রভাবে অর্থনীতি ধ্বংস হবে না কারণ ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) শক্তিশালী হচ্ছে।

ব্যাংকিং খাতে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে ফরেনসিক অডিটের ঘোষণা দেন গভর্নর। তিনি বলেন, ‘ব্যাংক মানে মালিকের পকেটের সম্পদ নয়। পত্রিকার প্রতিটি খবর আমরা যাচাই করছি। অপরাধ করলে কেউ পার পাবে না।’

তিনি বলেন, ব্যাংকের কোনো শাখা থেকে অপরাধ বা লুটপাট হলে সেখানে সংশ্লিষ্ট সব কর্মকর্তার বিরুদ্ধে ‘কালেকটিভ’ বা সম্মিলিত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এ সময় দুর্নীতির তথ্য ফাঁসকারীদের (হুইসেল ব্লোয়ার) সুরক্ষা ও সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দেন গভর্নর। বড় ঋণে অনিয়ম হলে শুধু বোর্ড নয়, কর্মকর্তাদেরও জবাবদিহি করতে হবে উল্লেখ করে গভর্নর বলেন, ‘এক হাতে তালি বাজে না।

কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের আইন প্রণয়নের দাবি তোলেন গভর্নর। তিনি বলেন, ‘মন্ত্রীর একটি ফোনে যেন গভর্নরকে সরিয়ে দেয়া না যায়, সেই ব্যবস্থা করতে হবে। গভর্নরকে বিশেষ মর্যাদা ও সুরক্ষা দেওয়া প্রয়োজন যাতে তিনি নির্ভয়ে নীতি নির্ধারণ করতে পারেন। কেবল আদালতের মাধ্যমে নৈতিক স্খলন বা ঘুষের প্রমাণ মিললেই তাকে বরখাস্ত করার বিধান রাখা উচিত।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ছাত্র নেতা কাজলের ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক লিফলেট বিতরণ

নজরুল ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সিরাজগঞ্জে

টঙ্গীর তুরাগ নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদী থেকে সাজিদ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নদীতে ডুবে যাওয়ার প্রায় দেড় ঘণ্টা

ইরানি হামলায় পাত্তা পাচ্ছে না ইসরায়েলের আয়রন ডোম!

অনলাইন ডেস্ক: ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার জবাবে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। ইরান দাবি করেছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ইসরায়েলের বহুল প্রশংসিত

ইসরায়েলে ইরানের নতুন হামলায় নিহত ৩, আহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে আজ সোমবার ভোরে অন্তত চার জায়গায় হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত তিনজন নিহত ও আরও ২৯ জন আহত হয়েছেন।

খালেদা জিয়ার তৈরি ঐক্যের পাটাতনে যেন একসাথে কাজ করতে পারি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: আগামীতেও দেশের স্বার্থে একসাথে কাজ করবে বিএনপি-জামায়াত। সুন্দর দেশ গড়তে মিলেমিশে কাজ করতে জামায়াত অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন,

জ্বালানি আমদানিতে জুন পর্যন্ত বাড়তি ৩ বিলিয়ন ডলার প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেল ও এলএনজির দাম বৃদ্ধির কারণে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের অতিরিক্ত প্রায় ৩ বিলিয়ন ডলার