একাত্তরকে মাথায় তুলে রাখতে চাই, সেটাতেই বাংলাদেশের অস্তিত্ব: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: একাত্তরকে মাথায় তুলে রাখতে চাই, একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব—এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন, যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তাদেরকে ভোট দিয়ে কি দেশের সর্বনাশ করব?

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি গণসংযোগে এ কথা বলেন তিনি।,

মির্জা ফখরুল বলেন, “পাকিস্তান আমাদের ওপর অনেক অত্যাচার করত। এ কারণেই আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। আলাদা হয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। আর সে সময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করেছে, আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তারাই আবার ভোট চাইছে দেশ চালাবে। তাদেরকে ভোট দিয়ে কি দেশের সর্বনাশ করব?

“যে দলটা দেশকেই বিশ্বাস করে না, স্বাধীনতাকেই বিশ্বাস করে না, তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করব নাকি? এ কথাটা আমাদেরকে বুঝতে হবে। আমরা ১৯৭১ সালকে সব সময় মাথায় তুলে রাখতে চাই, কারণ সেটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব”।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “হিন্দু ভাই-বোনদের মধ্যে একটি ভয় কাজ করে তারা সংখ্যালঘু, তাদের ওপর নির্যাতন হতে পারে। কিন্তু বিএনপি স্পষ্টভাবে বিশ্বাস করে, এই দেশে কেউ সংখ্যালঘু নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলে গেছেন এই দেশের সংখ্যালঘু কেউ নাই সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশের সবাই সমান নাগরিক। তাই কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই বুক উঁচু করে দাঁড়াবেন, আমরা আপনাদের পাশেই থাক “।

বিএনপি মহাসচিব প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি কথা দিচ্ছি, বিএনপি সব সময় আপনাদের অধিকার রক্ষা করবে। হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার, বিশেষ করে মা-বোনদের অধিকার রক্ষায় বিএনপি আপশহীন থাকবে”।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “আগে নির্বাচনে নৌকা ও ধানের শীষ—দুই প্রতীক ছিল। এবার নৌকা নেই। নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপনাদের ছেড়ে ভারতে চলে গেছেন, দিল্লিতে বসে আছেন। আমাদেরকে বিপদের মুখে ফেলে তিনি পালিয়ে গেছেন। থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো”।

এ সময় সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে দুইশ বছরের ঐতিহ্যের মাদার বাঁশের মেলা অনুষ্ঠিত

আবদুল জলিল, কাজিপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় প্রতি বছরের মতো এবারেও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বাঁশের মেলা বা মাদার বাঁশের মেলা। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া সর্দারপাড়ায়

শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার পরিবার এবং দেশের শীর্ষ ১০টি শিল্পগোষ্ঠীর নামে দেশে ও বিদেশে থাকা মোট ৫৭ হাজার ২৫৬ কোটি ৮৬ লাখ টাকার

সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসন পুণর্বহালের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুরের একাংশ), পুণর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পুনর্বহাল বিষয়ক লিয়াজো কমিটির সমন্বয় প্রভাষক মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে একটি

এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও ভর্তি পরীক্ষায় ফেল, শরীরে আগুন দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এক ছাত্রের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১১) সকাল ৬টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের নিজ

শেখ হাসিনা কর্তৃক সকল গনহত্যার বিচার করতে হবে: মাওঃ রফিকুল ইসলাম খাঁন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: বালাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক সকল গনহত্যার বিচার করতে হবে। সেই

সুদানে মসজিদে ড্রোন হামলায় ৭৮ মুসল্লি নিহত

অনলাইন ডেস্ক: সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে ফজরের নামাজ চলাকালে এক মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার স্থানীয়