একসঙ্গে ৩ ঘূর্ণিঝড়, আবহাওয়াবিদরা শঙ্কিত

ঠিকানা টিভি ডট প্রেস: দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে ৩টি ঘূর্ণিঝড় ঘূর্ণিপাক খাওয়ার ‘বিরল’ ঘটনা ঘটেছে। রায়, সেরু ও আলফ্রেড নামের এই ৩টি ঘূর্ণিঝড় এখনো সক্রিয় রয়েছে। এতে শঙ্কিত আবহাওয়াবিদরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। সাধারণত নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে হয়ে থাকে ঘূর্ণিঝড়, তবে একইসঙ্গে তিনটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়া বিরল। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর আটলান্টিকে সেপ্টেম্বরে একসঙ্গে তিনটি হারিকেন হওয়া অস্বাভাবিক নয়, তবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের জন্য এটি ব্যতিক্রমী ঘটনা। গত ২১ ফেব্রুয়ারি রায় ঘূর্ণিঝড়টি ফিজির উত্তরে তৈরি হয় এবং প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের ফলে গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে।

আলফ্রেড সোমবার (২৪ ফেব্রুয়ারি) কোরাল সাগরে তৈরি হয়েছে এবং এটি এই সপ্তাহ শেষে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে বন্যা সৃষ্টি করতে পারে। সেরু মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং এটি ভানুয়াতুর কাছে আসতে পারে, তবে স্থলভাগে আঘাত হানার আশঙ্কা কম। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া সব সময় অনিশ্চিত। অনেক সময় এমন পরিবর্তন ঘটে যা বিজ্ঞানীরা আগেভাগে বুঝতে পারেন না। তাই একইসঙ্গে তিনটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়া অপ্রত্যাশিত হলেও অসম্ভব নয়। এর আগে গত বছরের নভেম্বরে প্রশান্ত মহাসাগরে একই সঙ্গে ৪টি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ইতিহাসে এই ঘটনা যেমন বিরল, তেমনি আতঙ্কেরও ছিল।’

কারণ সেগুলো একই সময়ে শক্তি সঞ্চয় করছে এবং একের পর এক প্রভাব ফেলেছিল ফিলিপাইনে। দুর্যোগের ইতিহাসে এটি ছিল একটি বিরল ঘটনা, যাতে শঙ্কিত হয়ে পড়েছিলেন আবহাওয়াবিদরা। তারা জানিয়েছিলেন, ব্যতিক্রমী এই দুর্যোগের কারণ হচ্ছে মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়া। এ ঘটনার তিন মাস না যেতেই এবার একসঙ্গে তিনটি ঘূর্ণিঝড় ঘূর্ণিপাক খাওয়ার মতো বিরল ঘটনা দেখা মিলল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজস্থানে চলন্ত যাত্রীবাহী বাস পুড়ে ছাই, দগ্ধ হয়ে মৃত্যু ২০

অনলাইন ডেস্ক: ভারতের রাজস্থানের জয়সলমেরে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেদ্র

সিরাজগঞ্জে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে জেলের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই নৌকার জেলেদের মধ্যে সংঘর্ষে বিমল হালদার (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাড়ি

শেখ হাসিনাসহ ৩ জনের বিচারকাজ শেষ, রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মামলার চূড়ান্ত যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ১৩

শ্রীলঙ্কার কল্যাণে সুপারে ফোরে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপে গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচের ফলাফলে শ্রীলঙ্কার পাশাপাশি আসরের সুপার ফোরে কোয়ালিফাই করল বাংলাদেশও। বৃহস্পতিবার (১৮

‌‘পুশ ইন’ বন্ধে দিল্লিকে আবারও চিঠি দেবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে পাঠানো (পুশ ইন) অব্যাহত রেখেছে। এটি বন্ধে ভারত সরকারকে বাংলাদেশ আবারও চিঠি দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র

স্বেচ্ছাসেবক নেতা মোসাব্বির হত্যায় আরেক শুটার আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরেক শুটার রহিমকে আটক করেছে ডিবি । শুক্রবার বেলা ১১টার দিকে এ তথ্য