একশ’টি দলীয় কর্মসূচির প্রত্যেকটিতে অংশ নিয়েছি : ফরহাদ ইকবাল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেছেন, ছাত্রাবস্থা থেকে জাতীয়তাবাদের আদর্শ বুকে ধারণ করে গণমানুষের কল্যাণে রাজনীতি করছি। ১/১১ বা করোনাকালীন সব সময় দলীয় কর্মসূচির ঝান্ডাহতে টাঙ্গাইলের মাঠ-ঘাটে মিছিল-সমাবেশ করেছি। দলীয় একশ’ কর্মসূচি বিবেচনা করলে কখনোই ৯৯টি নয়, শতভাগ পালন করেছি- এখনও করছি। সেক্ষেত্রে দলীয় কর্মসূচি পালনের পরীক্ষায় ১০০ তে ১০০ পাওয়ার রেকর্ড আমার। এজন্য বিগত স্বৈরাচার সরকালের রোষানলে পড়ে অনেকবার জেল-জুলুম সহ্য করতে হয়েছে। তিনি বলেন, টাঙ্গাইল সদরের প্রত্যেকটি ইউনিয়ন-ওয়ার্ড-গ্রামে আমার পদচারণা আছে। বিশেষ করে চরাঞ্চলের যে কোন মানুষের যেকোন সমস্যায় তার কাছে ছুটে গিয়ে সমস্যার কথা শুনেছি। তাদের সমস্যা সামাধানের চেষ্টা করেছি।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে টাঙ্গাইল শহরের একটি অভিজাত রেস্টুরেণ্টে গণমাধ্যমকর্মীদের সঙ্গে চা-চক্রে তিনি এসব কথা বলেন।

আওয়ামী শাসনামলের দু:সহ স্মৃতি স্মরণ করে টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ ইকবাল বলেন, র‌্যাব আমাকে ধরে নিয়ে চারদিন গুম করে রেখেছিল। এরপর ক্রস ফায়ার করে মেরে ফেলার জন্য আমার হাত-মুখ-চোখ বেঁধে মির্জাপুরের একটি ব্রিজের পাশে নিয়ে দাঁড় করিয়ে তওবা ও কলেমা পড়ার জন্য বলা হয়। এ সময় চারপাশে গুলির শব্দে বুঝতে পারছিলাম আমাকে ক্রস ফায়ার দেওয়া হচ্ছে।

ঐতিহ্যবাহী এমএম আলী কলেজের দুইবারের ভিপি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইলের গণমানুষের দোয়া ও আশির্বাদে মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি মনেকরি টাঙ্গাইলের গণমানুষের কাজ করার জন্যই মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। এজন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশি।

টাঙ্গাইল শহর ও সবক’টি ইউনিয়নের সমউন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় প্রার্থীর বিকল্প নেই। দলীয় মনোনয়ন পেতে আমি গণমাধ্যমকর্মী ভাইদের সর্বাত্মক সহযোগিতা চাই।

এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে আলোচনায় অংশ নেন- দৈনিক যায়যায়দিন পত্রিকার মু. জোবায়েদ মল্লিক বুলবুল, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি রঞ্জণ কৃষ্ণ পন্ডিত, সাপ্তাহিক সমাজ চিত্রের সম্পাদক ও ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি মো. মামুনুর রহমান মিয়া, দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের সম্পাদক মোস্তাক হোসেন, টাঙ্গাইল সমাচারের সম্পাদক মাসুদুল আলম, বাংলা৭১ এর প্রতিনিধি মো. সিরাজ আল মাসুদ, দৈনিক মজলুমের কণ্ঠের প্রতিনিধি মো. মোজাম্মেল হক, দৈনিক খবরের কাগজের প্রতিনিধি জুয়েল হিমু প্রমুখ।

দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী ওই চা-চক্রে স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক ও প্রতিনিধি, বিভিন্ন জাতীয় পত্রিকার জেলা প্রতিনিধি সহ অন্তত দুই ডজন সাংবাদিক অংশ নেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি ও ইসলামী আন্দোলনের বৈঠক থেকে যেসব সিদ্ধান্ত আসল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে। বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন বিএনপির

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক জুবাইরুল আলম মানিক। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)। বিকেলে চট্টগ্রাম

শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না: সুলিভান

অনলাইন ডেস্ক: গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্যান্য ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না বলে জানিয়েছেন মার্কিন জাতীয়

শিশু সন্তানের সামনে ওসিকে ব্যাপক মারধর ও লাঞ্ছিত! 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক এক ওসিকে (বর্তমানে কুমিল্লা সিআইডিতে কর্মরত) তার শিশু সন্তানের সামনে ব্যাপক মারধর ও লাঞ্ছিত করেছেন বিএনপি এবং স্বেচ্ছাসেবক

দালালের ছবি তুললে সংবাদকর্মীর ফোন কেড়ে নেন চাম্বল ভূমি অফিসের উপসহকারী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ভূমি অফিস যেন দালালদের আখড়ায় পরিণত হয়েছে। উপজেলার চাম্বল ভূমি অফিসটি শীলকূপ, গন্ডামারা, শেখেরখীল, ছনুয়া, পুইঁছড়ি ইউনিয়নসমূহের ১৮টি মৌজা

দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

ঠিকানা টিভি ডট প্রেস: দেশে প্রথমবারের মতো মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক সেবা আজ (৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে