একযোগে ৫০ যুদ্ধবিমান দিয়ে ইরানের অস্ত্র কারখানায় হামলা

ঠিকানা ডেস্ক: ইসরায়েলের এক ঝাঁক যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানে প্রবেশ করেছে। বিমান বাহিনীর জেটগুলো রাতভর তেহরানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র কারখানাগুলোতে আঘাত হানে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

বুধবার (১৮ জুন’) ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, রাতভর অভিযানে ৫০টির বেশি জেট অংশ নেয়। এসব তেহরানে একটি ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করে।’

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আরও জানিয়েছে, তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রটি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করছিল।

সামরিক বাহিনী জানিয়েছে, আক্রান্ত অস্ত্র উৎপাদন কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইরানি শাসন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা সারফেস-টু-সারফেস মিসাইল তৈরির জন্য কাঁচামাল এবং উপাদান উৎপাদন করত। পাশাপাশি বিমানে আঘাত করার জন্য ডিজাইন করা সারফেস-টু-এয়ার মিসাইলের সিস্টেম এবং উপাদান তৈরির সুবিধাও কারখানাটিতে ছিল।

আইডিএফ অভিযানের জন্য যুদ্ধবিমানগুলো উড্ডয়নের ফুটেজ প্রকাশ করেছে।

অপরদিকে মধ্যরাতের পরপরই মধ্য ইসরায়েলে পরপর দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু হয়। ইসরায়েল ও ইরানের সূত্রের বরাতে জানা গেছে, ২০ মিনিটের মধ্যে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজা যুদ্ধবিরতি: আলোচনায় বসছে ইসরাইল

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশ নিতে কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরাইল। শনিবার রাতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে

নির্বাচন কে করবেন কে করবেন না তা ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জে যিনি নির্বাচন করবেন না, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে

কাজিপুরে টিনের চালা কেটে চুরির রহস্য উদঘাটন- মালামাল সহ গ্রেপ্তার চার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ টিনের চাল কেটে দোকানে চুরির রহস্য উদঘাটন করেছে। এই ঘটনায় চার চোরসহ চুরি যাওয়া ৩১ পিস মোবাইল ফোন

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তুরস্কে রোববার (১৩ এপ্রিল’) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দেশটির বিভিন্ন প্রদেশের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এক

অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার খবর কি সত্য?

ঠিকানা টিভি ডট প্রেস: সাম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা, প্রেস সচিব ও জুলাই-আগস্ট এর আন্দোলনে নেতৃত্বদানকারী নেতাদের নামে থাকা বাইনান্স (Binance) নামক আন্তর্জাতিক

অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় ‘দোষ স্বীকার’ হাসিনার

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় ‘দোষ স্বীকার করেছেন’ পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটি দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। ‘রাজনৈতিক নেতৃত্বও দায়ী’, বাংলাদেশ ছাত্র আন্দোলনপর্বে হত্যাকাণ্ডের