একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৬ হাজার ৫০৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ২টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানো হয়েছে ৩টি প্রকল্পের।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলো হলো—

1. কৃষি মন্ত্রণালয়ের রংপুর অঞ্চলে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প।

2. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের শিল্পসমৃদ্ধ এলাকায় বাপবিবোর ৩৩/১১ কেভি আউটডোর উপকেন্দ্র আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প।

3. শিল্প মন্ত্রণালয়ের বিএমআর অব কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড (২য় সংশোধিত) প্রকল্প।

4. শিক্ষা মন্ত্রণালয়ের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন প্রকল্প।

5. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প।

6. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (জোন-সি) প্রকল্প।

7. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২টি বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্প।

8. স্থানীয় সরকার মন্ত্রণালয়ের Dhaka Environmentally Sustainable Water Supply (3rd Revised) প্রকল্প।

9. স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বান্দরবান পৌরসভা ও জেলার ৩টি উপজেলা সদর এবং পার্শ্ববর্তী এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প।

10. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্প।

উল্লেখ্য, এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ও অন্তর্বর্তী সরকারের ১৩তম একনেক সভা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুটি প্রকল্প ১০ বছর আটকা, অসন্তোষ প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক: সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেজ-৩’ ও ‘মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা’ প্রকল্পের অগ্রগতি জানতে রোববার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের মামলা

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য। দরিদ্র মার্কিনিদের খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনা নেওয়ায় এই পদক্ষেপ নিয়েছে অঙ্গরাজ্যগুলো। সংবাদমাধ্যমের

শাহজাদপুরের বেলতৈল ইউনিয়ন কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ জাহাঙ্গীর আলম শাহজাদপুর উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বুধবার বিকেলে সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ মাঠ প্রঙ্গণে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলতৈল

উপস্থাপনায় কুরুচি, দায় কার?

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে কিছু টেলিভিশন ও অনলাইন অনুষ্ঠানে উপস্থাপকদের কুরুচিকর ও অবান্তর প্রশ্ন নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে—এমন কনটেন্টের দায় কাদের?

শাহজাদপুরে কোরআন শিক্ষা দিতে গিয়ে গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় আটক মসজিদের ইমাম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ারকান্দা গ্রামে আনছার আলীর বাড়িতে হাফেজ আব্দুল হান্নান নামে এক মসজিদের ইমাম জামাল হোসেনের স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় জনতার হাতে

আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলে একমত হেফাজত ও এনসিপি

ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের ৯ এপ্রিল, হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে। তারা সম্মত হয়েছে যে, আওয়ামী লীগকে