একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগন্যালিং করা হচ্ছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: সরকার বিশেষ রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে যাওয়ায় নির্বাচন প্রভাবিত হওয়ার শঙ্কা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) ইইউর চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ও আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়াসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ) একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। ইইউ চায় নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করে-এতে গণতান্ত্রিক রূপান্তরও নির্বিঘ্ন হবে।

তিনি বলেন, ইইউ প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোর ভাবনা ও উদ্বেগ জানতে আগ্রহী। তারা নিরপেক্ষভাবে কাজ করবে এবং সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে। একই সঙ্গে এনসিপিকেও সহযোগিতার আশ্বাস দিয়েছে ইইউ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস বা ঐকমত্য সব রাজনৈতিক দলের নেই, এমনকি এনসিপিরও নেই।

তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ-সুবিধা ও বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা যাচ্ছে, যা নির্বাচনী মাঠে অসমতা তৈরি করতে পারে।

মিডিয়ার ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিছু মূলধারার গণমাধ্যম এনসিপিকে লক্ষ্য করে নেতিবাচক সংবাদ প্রকাশ করছে। প্রশাসন ও মিডিয়ায় সমান সুযোগ নিশ্চিত করার দাবি এনসিপির।

তিনি জানান, এসব বিষয় নির্বাচন কমিশনকে বারবার জানানো হচ্ছে এবং ধারাবাহিকভাবে আপডেট দেয়া হবে। মাঠে গিয়ে কী ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে, তাও কমিশনকে জানানো হবে।

নাহিদ ইসলাম বলেন, ঋণখেলাপিদের বিষয়ে নির্বাচন কমিশনের আরও কঠোর অবস্থান প্রয়োজন। প্রাথমিকভাবে অনেক ঋণখেলাপির মনোনয়ন বৈধ ঘোষণার অভিযোগ এসেছে। এছাড়া পোস্টারিংসহ বিভিন্ন প্রচার কার্যক্রমে আইন লঙ্ঘনের চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এসব ক্ষেত্রে নির্বাচন কমিশন যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়- এটাই এনসিপির প্রত্যাশা।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় মাঠে একটি নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সরকার কিছু উদ্যোগ নিলেও আশঙ্কা পুরোপুরি কাটেনি। তবুও এনসিপি মাঠে কাজ চালিয়ে যাবে এবং ২১ তারিখের পর আনুষ্ঠানিক প্রচারণা আরও জোরদার করবে।,

আসন সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির অবস্থান শিগগিরই স্পষ্ট হবে। আগামী ১১ বা ১২ তারিখের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

তিনি দাবি করেন, জামায়াত ও এনসিপির জোট নির্বাচনী প্রস্তুতিতে অনেকখানি এগিয়ে রয়েছে এবং গণভোটের পক্ষে ইতিমধ্যে প্রচারণা শুরু হয়েছে। আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা এলে আর বড় কোনও চ্যালেঞ্জ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রতিদিন জিয়ার নাম নিলেই বেহেশত নিশ্চিত, বিএনপি নেতার ভিডিও ভাইরাল 

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি কামরুল

কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ  

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইফতার পার্টির ব্যানারে নাম না থাকার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিনাউটি

আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট বানালো জুলাই ঐক্য

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। অপরদিকে আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড

৫৯ বছর পর আল-আকসায় ঈদের নামাজ নিষিদ্ধ করল ইসরায়েল

অনলাইন ডেস্ক মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। দেশটিতে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে

সিমের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফোনের সিমকার্ড নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেক অপরাধে সিমকার্ড ব্যবহার হয় অন্যের নামে। নির্বাচনের আগেই সিমকার্ডের সংখ্যা কমানো হবে। এক

এনায়েতপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা পাড়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এনায়েতপুর শাখার আয়োজনে ছয়