একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয়। সেই স্বাধীনতা আমাদের একটি মানচিত্র, পতাকা ও সংবিধান দিয়েছে। জুলাই আন্দোলনে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। এটাকে দয়া করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে জড়াবেন না।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ও বীর শহীদদের স্মরণে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি দল জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা দাবি করছে। তাদের বলি, বাংলাদেশে রাজনীতি করলে দেশের স্বাধীনতা মানতে হবে। পাকিস্তান এ দেশের ওপর শোষণ ও নির্যাতন করেছে, এই বাস্তবতা মেনে নিতে হবে। আপনারা ইসলাম ধর্ম ও ইতিহাস বিকৃতি করবেন না।

তিনি বলেন, আপনারা স্বাধীনতার ট্রেনে উঠতে পারেননি, ট্রেন মিস করেছিলেন। সেটা আপনাদের ব্যর্থতা। এ জন্য কিন্তু ক্ষমাও চাননি। তাই বলে জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা দাবি করবেন না। জুলাই এমনি এমনি আসেনি। ঘরবাড়ি ছেড়ে, মাঠের মধ্যে ঘুমিয়ে, জেল খেটে, মামলা খেয়ে, নির্যাতন-নিপীড়ন সহ্য করে আন্দোলন-সংগ্রাম করার পর জুলাই অভ্যুত্থান হয়েছে।

পিআর পদ্ধতির সমালোচনা করে ইকবাল হাসান বলেন, কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে। কিন্তু জনগণ পিআর পদ্ধতি বোঝে না।

বিএনপি নির্বাচনমুখী দল, আমরা নির্বাচন ও জনগণের রায়ে বিশ্বাস করি। তাই বিএনপি অতীতের মতো জনগণের ভোটেই ক্ষমতায় যেতে চায়।

সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠে জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাংবাদিকের মামলায় সুরভী ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের

নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ইসরায়েলের অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক: ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষুব্ধ হয়েছেন। এ বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তকে তিনি ‘বড়

কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসের সামনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ফের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভের ঘটনা ঘটেছে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাশ নামে হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে শুক্রবার (২৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিজেপির

বেলকুচিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় শুরু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী বাজারে

তাড়াশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জামায়াতের ফ্রী চিকিৎসা সেবা প্রদান 

লুৎফর রহমান তাড়াশ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা জামায়াতের উদ্যোগে  ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ চলছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সারাদিন উপজেলার ৪৬ টি

সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

আন্তর্জাতিক ডেস্ক: সাইবার হামলার শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বুধবার (১৮ জুন) রাতে হ্যাক করা হয় চ্যানেলটি, এমনটাই জানিয়েছেন তেহরানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। খবরটি নিশ্চিত করেছে