একজন মুসলমান হিসেবে দায়িত্ব পালন করতে পারলে, নির্বাচনে জিরো পার্সেন্টও ব্যত্যয় হবে না: চাঁদপুর ডিসি

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, আমি যদি সুস্থ থাকি এবং একজন মুসলমান হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, তাহলে নির্বাচনে জিরো পার্সেন্টও ব্যত্যয় হবে না। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই-একদম অবাধ-সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি শনিবার (১৭ জানুয়ারি) রাতে চাঁদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমি চাঁদপুরে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচনি পরিবেশ লক্ষ্য করেছি। এখানে কোনো পোস্টার, মিছিল কিংবা উচ্চস্বরে প্রচারণা নেই। শান্তিপূর্ণ পরিবেশেই গণভোট ও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গণভোট ও নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি তোফায়েল আহমেদ, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, গণঅধিকার পরিষদ জেলা কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান কাজীর রাসেল, ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি শাহরিয়ার পলাশ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মেহেদী হাসান, ড্যাফোডিল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব কাজল এবং এনসিপি জেলা কমিটির আহ্বায়ক মাহবুব আলম।

নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দিয়ে অভিষিক্ত করেন অতিথিরা।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের নেতাসহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ের প্রেস ক্লাব নেতা, সিনিয়র সাংবাদিক, শিক্ষক, আইনজীবী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কালেক্টরেট ভবন সংলগ্ন অফিসার্স ক্লাব মাঠে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় উল্লাপাড়া উপজেলা ২-০ সেটে সিরাজগঞ্জ সদর

ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লক্ষাধিক মানুষের নজিরবিহীন বিক্ষোভ

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলের বর্বর যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে। ইসরাইলের বিরুদ্ধে নেদারল্যান্ডস সরকারের কঠোর অবস্থান নেয়ার দাবিতে লক্ষাধিক মানুষ গতকাল হেগ শহরে অভূতপূর্ব

ঘরে বসেই মিলবে কারাবন্দির খবর, চালু হলো হটলাইন ১৬১৯১

নিজস্ব প্রতিবেদক: স্বজনদের জন্য ঘরে বসেই কারাবন্দিদের অবস্থান ও অন্যান্য তথ্য জানার সুবিধার্থে হটলাইন নম্বর ১৬১৯১ চালু করেছে কারা অধিদপ্তর। এই নম্বরে ফোন করে বন্দির

রায়গঞ্জে সেশনচার্জের অর্থে শিক্ষকদের ভুড়িভোজ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সুবর্নগাঁতী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি ও সেশন চার্জ আদায়ের অর্থ দিয়ে শিক্ষকদের ভুড়িভোজের অভিযোগ উঠেছে। উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের সুবর্নগাঁতী

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। এ সময় দুজন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত

গুলশানের বাসায় পৌঁছালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে অবশেষে গুলশানের বাসভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে