একজন জামায়াতপন্থী ব্যবসায়ী গাড়িটি আমাকে দিয়েছেন: হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবার কার দেয়া গাড়িতে চড়েন সে বিষয়ে মুখ খুললেন। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্নান মাসউদ বিষয়টি নিয়ে কথা বলেছেন।

এসময় তিনি বলেন, আমি নিজে একটা গাড়ি নিয়েছি। এ গাড়ির ব্যাপারে আমি অনেকবার বলেছি। এটা নিয়ে সাংবাদিকরাও বিভিন্ন নিউজ করেছেন। গাড়িটা কার সেটা বের করেছেন। এটা একজন ব্যবসায়ীর গাড়ি।

যিনি মূলত একজন জামায়াতপন্থী ব্যবসায়ী। ওনার গাড়ি। উনি এটা আমাকে দেন। ভালো জেনেই দেন। হান্নান মাসউদ আরও বলেন, উনি আমার হাতিয়ার মানুষ। উনি চান যে হাতিয়াতে আমি যেনো রাজনীতিটা করি। এখন আমার বাড়িতে বাইকে যাওয়া তো রিস্কি। এখন তো আর আগের মতো যাতায়াত করা সম্ভব নয়।

সেই ক্ষেত্রে এই সকল বিষয় নিয়ে বারবার বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, আমার এলাকার ৩০০ প্রবাসী আছেন। যারা একটা গ্রুপ করে নিয়মিত আমাকে টাকাপয়সা দিয়ে যাচ্ছেন। তারা চান আমি যেন হাতিয়া থেকে নির্বাচন করে এমপি নির্বাচিত হই।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মৌ-খামারে ভাগ্য বদলে গেছে 

নিজস্ব প্রতিবেদক: উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের মোঃ তফাজ্জল এর ছেলে ওমর আকন্দ ২০২০ সালে প্রথম পরীক্ষামূলকভাবে বাড়ির আঙ্গিনায় ১৩টি মৌমাছির বক্স নিয়ে মৌচাষ শুরু

শেখ মুজিবসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল

ঠিকানা ডেস্ক: মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের (এমএনএ-এমপিএ)

দাবানলে পুড়ছে ইসরায়েল, তবু থেমে নেই গাজায় রক্তপাত

ডেস্ক রিপোর্ট: ইসরাইলে দাবানলের তাণ্ডবের মধ্যেও গাজা উপত্যকায় ইসরয়েলি সামরিক হামলা অব্যাহত রয়েছে। ভয়াবহ দাবানলে পশ্চিম ইসরায়েলের বিস্তীর্ণ বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। পরিস্থিতি এতটাই

টাঙ্গাইল ফ্যাসিস্ট সরকারের এমপিদের ২৮ স্থীম বাতিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চলতি অর্থ বছরে আওয়ামীলীগের ফ্যাসিস্ট এমপিদের সুপারিশকৃত ২৮টি উন্নয়ন কাজের স্থীম বাতিল করা হয়েছে। একই সঙ্গে

বিটিসিএলের এমভিএনও সিম চালু, থাকবে যেসব সেবা

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো কারিগরি পরীক্ষার মাধ্যমে সচল হয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম। বিটিসিএল পরিচালিত

মার্চ ফর গাজায় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্ভুদ্ধ করার জন্য খতিবদের প্রতি আজহারির অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান