একই মাদ্রাসার ৫ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে একই মাদ্রাসার ৫ শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নবাবগঞ্জ থানায় মামলা করেছে এক অভিভাবক।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১২টার দিকে নবাবগঞ্জ থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে বলৎকার বা ধর্ষণ মামলা দায়ের হয়। মামলার এজাহারে ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে আরো কয়েকজন শিশুকে বলৎকার করেছে বলে উল্লেখ করেছেন।,

অভিযুক্ত শিক্ষকের নাম মো. ওয়াসিম। সে উপজেলার যন্ত্রাইল গ্রামের হাজী মুকবুলের ছেলে। ঘটনার পর হতে ওই শিক্ষক পলাতক রয়েছে। মামলার এজাহার ও ভিকটিম পরিবার সূত্রে জানায়, মুসলিহুল উম্মাহ মাদানী মাদ্রাসার শিক্ষক মো. ওয়াসিম মাঝে মাঝেই শিশু শিক্ষার্থীকে তাঁর শয়ন কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক বলৎকার করতো। অক্টোবর মাসের ১৫ তারিখে প্রথম শ্রেণির এক শিশু মাদ্রাসায় যেতে চায়নি। এ বিষয়ে তাঁর মা বার বার জানতে চায়। পরে শিশুটি কান্না করে ওই শিক্ষকের অনৈতিক কাজ সম্পর্কে তাঁর মাকে বলে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে একই গ্রামের আরো ৪ জন এ বিষয়ে অভিযোগ করেন। তাঁদেরকেও ওই শিক্ষক বলৎকার করেছে বলে জানা যায়। এ নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনা টের পেয়ে অভিযুক্ত শিক্ষক গত ২০ অক্টোবর রাতে পালিয়ে যায়।

মাদ্রাসাটির পাশের এক বাসিন্দা বলেন, ঘটনার পর হতে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে। এতে প্রায় শতাধিক শিশু শিক্ষা বঞ্চিত হচ্ছে। কয়েকজন শিশু বলে, একথা কাউকে না বলতে হুজুর নিষেধ করেছে। বললে সে মারবে।

এ ঘটনায় নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, এক শিক্ষার্থীর মায়ের অভিযোগ পেয়ে শুক্রবার রাতে মামলা নেয়া হয়েছে। ওই মাদ্রাসা শিক্ষককে ধরতে পুলিশ কাজ করছে। তবে একই প্রতিষ্ঠানের এক ব্যক্তির বিরুদ্ধে অপরাধের ঘটনা বিধায় পৃথক মামলা নেয়া হয়নি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করলেন ফ্যামিলি কার্ড কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তিসংলগ্ন এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে

এবার মুস্তাফিজকে ভারতীয় হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতার হুমকি

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ৮ আসরে ৫টি দলের হয়ে খেলেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। যেখানে ক্রিকেটীয় গণ্ডির বাইরে খুব একটা ভাবতে হয়নি বাঁ-হাতি

জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান তাদের যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। আগামী ১৮ মে পর্যন্ত পরস্পরের ভূখণ্ডে হামলা থেকে বিরত থাকবে দুই

ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চান বিএনপি: আহমেদ আযম খান

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকটে আহমেদ আযম খান বলেছেন, দুই-একটা রাজনৈতিক দল চেষ্টা করছে এই ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন যাতে না হতে পারে। যাদের ভোটের

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার শিক্ষার্থী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ৩৬