একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ অবস্থান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশানে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট এবং শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের আহ্বান জানানো হয়।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন ও হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজধানীতে ভোরে আবারও ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৫ মিনটে এ কম্পন অনুভূত

রিকশায় ঘুরে নির্বাচনী প্রচারণা চালালেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণায় নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা কাফরুলের পথে পথে ঘুরে

হোটেল ব্যবসায়ীদের দখলে ঢাকা–বগুড়া মহাসড়ক, ঝরছে তাজা প্রাণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে ঢাকা–বগুড়া মহাসড়কের বড় অংশ এখন হোটেল ব্যবসায়ীদের দখলে। হাইওয়ের ধার ঘেঁষে গড়ে ওঠা অসংখ্য খাবার হোটেল ও রেস্টুরেন্টের কারণে প্রতিনিয়ত ঘটছে

সিরাজগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সভাপতি অধ্যক্ষ মাছুদ রানা, সম্পাদক জলি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের

টাঙ্গাইল ফ্যাসিস্ট সরকারের এমপিদের ২৮ স্থীম বাতিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চলতি অর্থ বছরে আওয়ামীলীগের ফ্যাসিস্ট এমপিদের সুপারিশকৃত ২৮টি উন্নয়ন কাজের স্থীম বাতিল করা হয়েছে। একই সঙ্গে

তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার পাঁচ  

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে