এই সফ‌রে তা‌রেক রহমা‌নের সঙ্গে সাক্ষা‌তের সুযোগ নেই: লন্ড‌নে জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে গেলেও, এই যাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্প‌তিবার (১৮ ডিসেম্বর) পূর্ব লন্ডনের এক‌টি ভেন‌্যু‌তে সংবাদ স‌ন্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা ব‌লেন।

বাংলা ট্রিবিউনের প্রতি‌বেদ‌কের প্রশ্নের জবা‌বে ডা. শফিকুর রহমান ব‌লেন, তি‌নি মাত্র এক‌দি‌নের জন‌্য এবার লন্ড‌নে গেছেন। সময় থাক‌লে দেখা তারেক রহমানের সঙ্গে কর‌তেন কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, যে‌হেতু সু‌যোগ নেই (দেখা করার), তাই তিনি এ প্রশ্নের উত্তর দি‌চ্ছেন না।

বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পতনের পর ক‌য়েকদফা যুক্তরাজ্য সফর করেছেন ডা. শফিকুর রহমান। ব্রিটিশ সরকা‌রের উচ্চপদস্থ কর্মকর্তা‌দের সঙ্গে বৈঠকের উদ্দে‌শ্যে এবার লন্ডন গেছেন বলে জানান তিনি।

বাংলাদেশের বহুল আলোচিত আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি ব‌লেন, নির্বাচন ঠিক সম‌য়েই হ‌বে, পেছা‌নোর কোনও সু‌যোগ নেই। লন্ডনে নির্ধারিত কার্যক্রম শেষে তিনি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাবেন বলে জানা গেছে। আগামী ২১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ১২ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৬০ বছর বয়সী ইয়াকুব আলী নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বিশ্ব

এআইয়ের অপব্যবহার জাতীয় নির্বাচনে বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক মাধ্যমের অপব্যবহার বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ববিদ্যালয় ছাত্র

রায়গঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) পাঙ্গাসীর ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে

লালন শাহর মাজারে গাঁজা বিতর্কে সারজিসকে ‘স্টুপিড’ বললেন বাগছাস নেতা

ডেস্ক রিপোর্ট: লালন শাহর মাজারে গাঁজা বিতর্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ‘স্টুপিড’ আখ্যা দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের

সলঙ্গায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিক নিয়ে অপপ্রচার থানায় ও র‌্যাবে অভিযোগ  

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় সংবাদ প্রচারের জেরে ধরে সাংবাদিক কাইয়ুম মাহমুদের একটি এডিট করা ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অশালীন পোস্ট ছড়িয়ে দেওয়ার