এইচএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক: আজ বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া লিখিত পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে ১০ লাখ ৫৫ হাজারের বেশি, মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে রয়েছে ১ লাখ ৯ হাজারের বেশি শিক্ষার্থী।

দেশব্যাপী ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।

সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। প্রশ্নফাঁস রোধ, গুজব প্রতিরোধ এবং পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দেশের সব কোচিং সেন্টার আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

পরীক্ষার্থীদের জন্য ১০টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড, যার মধ্যে রয়েছে—

পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা,

ওএমআর শিটে তথ্য সঠিকভাবে লেখা ও বৃত্ত ভরাট,

উত্তরপত্র না ভাঁজ করা,

শুধু সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা,

বহুনির্বাচনি ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি না থাকা,

কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ,

প্রতিটি অংশে (তত্ত্বীয়, এমসিকিউ ও ব্যবহারিক) আলাদাভাবে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক,

শুধু প্রবেশপত্রে উল্লেখিত বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে,

নিজের প্রতিষ্ঠানে নয়, স্থানান্তরের মাধ্যমে পরীক্ষার আসনবিন্যাস করা হয়েছে,

উপস্থিতি পত্রে স্বাক্ষর দেওয়া বাধ্যতামূলক।

সারাদেশে শতভাগ সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষাবোর্ডগুলো সমন্বিতভাবে কাজ করছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বেপরোয়া গতির বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পােশর একটি স্টেশনারী দোকানে ঢুকে গেছে। এতে করে ওই দোকানে থাকা আলমিরা,

সরাইলে রেস্টুরেন্টে টিস্যু চাওয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫ 

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা পরবর্তীতে হাতাহাতি অতঃপর সংঘর্ষে জরিয়ে পরে দু’দল গ্রামবাসী। সোমবার (৯ জুন) রাতে সরাইল নাসিরনগর আঞ্চলিক

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপসহ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) গভীর রাতে হাজীগঞ্জ পূর্ব

জয়পুরহাটে বিজিবির অভিযানে দুইটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (২০ বিজিবি)-এর অভিযানে ২টি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাসেল ইসলাম (৩৩) নামে একজনকে আটক করা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪২ হাজার টাকা নগদ ও দুটি মোবাইল ফোনসহ সেলিম রেজা নামে তালিকাভুক্ত জুলাই যোদ্ধাকে আটক

জেলেদের আট গরু লুট বিএনপি নেতাকর্মীর

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মৎস্য অধিদপ্তরের আওতায় জেলেদের গরু বিতরণ অনুষ্ঠানে গিয়ে হট্টগোল করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তাকে নাজেহাল ও আটটি গরু