এআই দিয়ে কণ্ঠ নকল: আইনি পদক্ষেপ নিচ্ছেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি–র উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে তাঁর কণ্ঠস্বর নকল করে একটি ভুয়া বিজ্ঞাপন প্রচারের ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২০ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রযুক্তির অপব্যবহার দিন দিন বেড়ে চলেছে এবং এটি এখন প্রতারণার হাতিয়ার হয়ে উঠেছে। তিনি বলেন, “আমি লক্ষ্য করেছি, একটি প্রতারক চক্র ইত্যাদি অনুষ্ঠানের উপস্থাপনার ভঙ্গি ও আমার কণ্ঠ অনুকরণ করে এআই প্রযুক্তির মাধ্যমে একটি ডায়াবেটিসবিষয়ক ভুয়া বিজ্ঞাপন চালাচ্ছে। কণ্ঠ শুনলেই বোঝা যায়, এটি নকল—বিদেশি উচ্চারণে তৈরি।”

তিনি আরও জানান, “আমি কখনোই কোনো বিজ্ঞাপনে অংশ নেইনি। বহুবার প্রস্তাব পেলেও আমি রাজি হইনি। তাই কেউ যেন বিভ্রান্ত না হন। এই প্রতারণার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

হানিফ সংকেত তাঁর পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে দ্রুত নীতিমালা প্রণয়নের ওপর জোর দেন। তিনি বলেন, “ব্রিটেনের অনেক শিল্পী ও সাহিত্যিক এআই-এর অপব্যবহার ঠেকাতে কপিরাইট আইন হালনাগাদ করার দাবি জানিয়েছেন। ডুয়া লিপা, এলটন জন, ডেভিড হেয়ার, কাজুও ইশিগুরোর মতো ব্যক্তিত্বদের সঙ্গে আমিও একমত।”

তিনি মন্তব্য করেন, “এআই যেন মানুষের অধিকার হরণ না করে, সেটি নিশ্চিত করতে সফটওয়্যার কোম্পানিগুলোর এখনই কার্যকর নীতিমালা তৈরি করা প্রয়োজন।”

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে অনীহা সাবেক উপদেষ্টাদের

নিজস্ব প্রতিবেদক: সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি মব সহিংসতার আশঙ্কায় সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করেছেন। চলতি মাসের মধ্যে বাসভবন

এক মাসে ১৭ হাজার কোটি টাকা হারিয়েছে পুঁজিবাজার

ডেস্ক রিপোর্ট: এপ্রিলজুড়ে পুঁজিবাজার মোটেও ভালো কাটেনি বিনিয়োগকারীদের। ঈদের ছুটি কাটিয়ে শুরু হওয়া লেনদেনে লাগাতার পতনে ঢাকার বাজারে প্রধান সূচক কমেছে ৩০২ পয়েন্ট এবং বাজার

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা! উৎপত্তি স্থান নরসিংদীর ঘোড়াশাল

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বিকেল ৪টা ১৫ মিনিটে অনুভূত এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। আবহাওয়া অধিদপ্তরের

সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি

সিলেট প্রতিনিধি: সিলেট সীমান্তঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যে সীমান্তবর্তী অঞ্চলে রাত্রিকালীন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় প্রশাসন। ৮ মে থেকে কার্যকর হওয়া এই নির্দেশনায় প্রতিদিন রাত ৮টা

খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে থাকবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশন গণমাধ্যমকে

সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থিতা ফিরে পেলেন মতিয়ার রহমান 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সিবিপি মনোনীত প্রার্থী কমরেড মো: মতিয়ার রহমান। আপিল শুনানির চতুর্থ দিনে