ঋণের টাকা পরিষোধ না করায় বিআরডিবি অফিসে আটকে রাখা হয় নারীকে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ঋণের টাকা পরিষোধ না করতে পারায় মোছা. নুরুন নাহার নামের এক নারীকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসে আটকে রাখার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় সংবাদকর্মীরা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করে ওই নারীকে উদ্ধার করেন।

বিআরডিবি অফিসে আটকে থাকা নুরুন নাহার বলেন, অফিসের লোকজন আমাকে আটকে রেখেছে। আমি টাকা দিয়ে দেব। তারা এখনিই টাকা চাচ্ছে। টাকা দিতে না পারায় তারা আমাকে আটকে রেখেছে।

নুরুন নাহারের ছোট ছেলে বলেন, আমার মা এখান থেকে ঋণ নিয়েছিল। নানা কারণে মা টাকা দিতে পারেনি। আজ ১০ হাজার টাকা নিয়ে আমি আর মা এসেছিলাম। তবে তারা পুরো টাকার জন্য চাপ দেয়।

তিনি আরও বলেন, আবেদা নামের একজন আমার মাকে অফিসে তালা লাগিয়ে আটকে রাখে। আমি তাকে অনুরোধ করেছিলাম, মাকে আটকে না রেখে আমাকে আটকে রাখার জন্য। কিন্তু তিনি শোনেনি।

এ বিষয়ে বিআরডিবির মাঠ কর্মকর্তা আবেদা খাতুন বলেন, ১৪ মাস আগে ৩ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তার মঋণের মেয়াদ শেষ হয়েছে ৪ মাস আগে। তার কাছে টাকা চাইতে গেলে তিনি টাকা না দিয়ে টালবাহানা করত। এ কারণে অফিস থেকে আমার বেতন বন্ধ করে দিয়েছে।

তিনি আরও বলেন, কেউ তার ঋণের দায়িত্ব নিচ্ছিল না। তার জামাইয়ের কাছে ফোন করেছিলাম। তিনি ঋণের দায়িত্ব নেননি। মাত্র বড় তার ছেলের সঙ্গে কথা হলো। আমি বাজার করতে গেছিলাম। বাজার শেষে নামাজ পড়ে ওষুধ কিনে এরপর আমি এখানে আসলাম।

জানতে চাইলে জীবননগর উপজেলা বিআরডিবি কর্মকর্তা জামিল আখতার বলেন, ফোনের মাধ্যমে জানতে পেরে আমি এখানে এসেছি। বিষয়টি তদন্ত করা হবে। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন’

নিজস্ব প্রতিবেদক: অফিস-আদালতে স্যুট পরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির

মোদি বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী: পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিশ্বের বড় স্বীকৃত সন্ত্রাসী’ বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ভারতকে দায়ী করেছেন তিনি। মুহাম্মদ আসিফ

আগামীকাল চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে

কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে বডি ওর্ন ক্যামেরা বিতরণ 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: আইনশৃঙ্খলা রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কক্সবাজার জেলা পুলিশ বিভিন্ন ইউনিটে ৩৫টি বডি ওর্ন ক্যামেরা বিতরণ করা হয়েছে। বুধবার

স্ত্রীকে চাঁদে জমি কিনে উপহার দিলেন স্বামী

স্ত্রীকে ভালোবেসে স্বামীরা অনেক কিছুই উপহার দেন। কিন্তু এবার স্ত্রীকে ভালোবেসে ভিন্ন ধরণের উপহার দিলেন এক স্বামী।আর তা পৃথিবীর কোন উপহার নয়। স্ত্রীকে ভালোবেসে তিনি

সিরাজগঞ্জে সফল খামারীদের সম্মাননা প্রদান

নিজেস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় (পিকেএসএফ) এর আর্থায়নে ও মানবমুক্তি সংস্থার কারিগরি সহযোগিতায় খামারিদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে মানব মুক্তি সংস্থার