ঋণচাপ সামলাতে মেয়েকে বিক্রির চেষ্টা, প্রতিবাদে বাঁচল শিশুটি

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঋণের চাপ সইতে না পেরে দুই বছরের নিজ কন্যাশিশুকে বিক্রি করার চেষ্টা করেছেন এক হতদরিদ্র পিতা। বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার সিন্দুর্না ইউনিয়নের চর সিন্দুর্না গ্রামে ঘটে ঘটনাটি।

জানা গেছে, ভুট্টা, পেঁয়াজ ও বাদামের চাষ করতে গিয়ে হাবিবুর রহমান নামের ওই কৃষক এক বন্ধুর কাছ থেকে সুদে ৩ লাখ টাকা ঋণ নেন। ফসল বিক্রির পর ১ লাখ টাকা শোধ করলেও সুদে-আসলে মোট ৪ লাখ টাকা এখনও পরিশোধযোগ্য। এই চাপ সামলাতে না পেরে মেয়েকে বিক্রির সিদ্ধান্ত নেন তিনি।

হাবিবুর জানান, প্রতিদিন পাওনাদারের চাপ সামলাতে না পেরে একপর্যায়ে বাধ্য হয়ে মেয়েকে বিক্রি করতে চান। ইতোমধ্যে কয়েকজন ক্রেতাও তার বাড়িতে চলে আসে। তবে তার স্ত্রী তীব্র প্রতিবাদ করে এবং কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তা প্রতিহত করেন।

প্রতিবেশী মোজাম্মেল হোসেন জানান, হাবিবুরের স্ত্রীর কান্না শুনে তারা বাড়িতে ছুটে যান এবং ঘটনাটি জানতে পারেন। পরে স্থানীয়দের বাধায় শিশুটি বিক্রি হয়নি।

এ বিষয়ে সিন্দুর্না ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে ইউপি সদস্যকে পাঠিয়ে হাবিবুরকে পরিষদে ডাকা হয়। পাওনাদারদের সঙ্গে আলোচনায় বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি হাবিবুরের স্ত্রীর নামে ভিজিডি কার্ড ইস্যু করা হয়েছে।

এই ঘটনা দেশের গ্রামীণ দারিদ্র্য ও সুদের চক্রে জড়িয়ে পড়া কৃষকদের দুর্দশার একটি করুণ প্রতিচ্ছবি। সামাজিক নিরাপত্তা ও ঋণ ব্যবস্থাপনায় আরও কার্যকর ব্যবস্থা না নিলে এমন মানবিক বিপর্যয় বাড়তেই থাকবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হত্যা মামলার আসামি অভিনেতা সিদ্দিক জনতার হাতে আটক 

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণহত্যা মামলার তালিকাভুক্ত আসামি জনপ্রিয় কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল অন্তর্ভুক্তির প্রস্তাব বিবেচনায় ফিফা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল অংশগ্রহণ করতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের আসরে দলসংখ্যা আরও বাড়িয়ে ৬৪ করার বিষয়ে আলোচনা শুরু করেছে

সাবেক সমাজকল্যাণমন্ত্রীর চার আত্মীয় ভুয়া সনদে চাকরিতে, তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ভুয়া শিক্ষাগত সনদ ও নিয়মবহির্ভূতভাবে নিয়োগ পাওয়া সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ঘনিষ্ঠ চার আত্মীয়ের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।

সকল শ্রেণী-পেশার মানুষের আত্মত্যাগে ২০২৪ এর বিপ্লব অর্জিত হয়েছে – রায়গঞ্জে মাশরাফি সরকার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দীয় স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রধান মাশরাফি সরকার বলেছেন, বাংলাদেশে নতুন স্বাধীনতা অর্জন করতে

ধর্মমন্ত্রী কায়কোবাদকে জড়িয়ে ফেসবুকে মিথ্যাচার: কর্নেল আব্দুল হক ও সাংবাদিক মোস্তফা ফিরোজকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: ধর্মমন্ত্রী ও কুমিল্লা (৩) মুরাদনগরের ৬ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে জড়িয়ে ফেসবুকে ঋণখেলাপীর মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার করছে জামায়াতে ইসলামী ও

পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান

নিজস্ব প্রতিবেদক: অধিকৃত কাশ্মীরে টহলরত ৪ রাফায়েল যুদ্ধবিমান পাকিস্তান বিমানবাহিনীর ধাওয়া খাওয়ার পর চাকরি হারিয়েছেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান সুজিত পুষ্পকর ধরকার। বৃহস্পতিবার পাকিস্তান ট্রিবিউন