উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে রফিকুল ইসলাম খানের মতবিনিময় সভা

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া-৪ আসনে জামায়াতে ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী মওলানা রফিকুল ইসলাম খান নির্বাচনকে সামনে রেখে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মেজবান রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মওলানা রফিকুল ইসলাম খান বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তার অবস্থান, পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরতেই আজকের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “উল্লাপাড়ার মানুষ শান্তি, উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি চায়। আমি এই এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে চাই। বিশেষ করে শিক্ষা, কৃষক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ, কর্মসংস্থান ও যুবশক্তির উন্নয়নকে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব।

তিনি আরও বলেন, উল্লাপাড়া-৪ আসন বহুদিন ধরে অবহেলিত। স্থানীয় জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী টেকসই উন্নয়ন নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি নির্বাচনী পরিবেশ, গণতান্ত্রিক অধিকার, ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবি নিয়ে কথা বলেন।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা প্রার্থীকে বিভিন্ন প্রশ্ন করেন এবং তার নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনের শেষে মওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমি গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাতে পারেন মামদানি

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানিকে ক্ষমতা থেকে দূরে রাখতে যুক্তরাষ্ট্রের কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা দাবি করছেন, মামদানি

রায়গঞ্জে কার্পজাতীয় মাছ চাষে সফল চাষীরা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পিকেএসএফ এর অর্থায়নে ও মানবমুক্তি সংস্থার বাস্তবায়নে কার্পজাতীয় মাছ চাষে নতুন প্রযুক্তি ব্যবহার সফলতা পেয়েছেন চাষীরা। এই পদ্বতিতে ৪০০ থেকে

বেলকুচিতে নির্মাণ শ্রমিকদের মিলন মেলা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণ শ্রমিকদের (রাজ মিস্ত্রি) মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) রাতে বেলকুচি পৌর সদরের একটি রেস্টুরেন্টে শতাধিক নির্মান বন্ধু

সালাহউদ্দিনের আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তারই শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সরাসরি শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাইমুল আহসান খান কক্সবাজার-০১

বিএনপি ইসলামবিদ্বেষী নয়, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল, ইসলামবিদ্বেষী নয়। কেউ যদি বলে বিএনপি ইসলামবিদ্বেষী, সেটা নিঃসন্দেহে অপপ্রচার।

চার মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন: নাটোরে ধর্মীয় শিক্ষক পলাতক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দীর্ঘ প্রায় চার মাস কর্মস্থলে অনুপস্থিত থাকলেও নিয়মিতভাবে সরকারি বেতনভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের দুড়দুড়িয়া উচ্চ