উল্লাপাড়ায় শিক্ষার্থীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে ৩ পুলিশসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতন করে শ্রবণশক্তি নষ্ট করা এবং ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তিন পুলিশ সদস্যসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভুক্তভোগী জাহিদুল ইসলাম (১৯) উল্লাপাড়া আমলি আদালতে মামলাটি দায়ের করেন। তিনি উপজেলার কানসোনা গ্রামের বাসিন্দা এবং উল্লাপাড়া মার্চেন্ট সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

মামলার আসামিরা হলেন—উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আব্দুল হালিম, এসআই মো. মেজবাহ, এএসআই আব্দুস সাত্তার এবং প্রধান আসামি উপজেলার বালশাবাড়ি গ্রামের মো. রুবেল।

আদালত অভিযোগ গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রধান আসামি রুবেলের সঙ্গে জাহিদুলের ফেসবুকে পরিচয় ছিল। ১০ আগস্ট রাত ১টা ২৮ মিনিটে রুবেল ফোন করে তাকে বাড়ির পাশে ডাকেন। সেখানে গিয়ে জাহিদুল দেখতে পান, রুবেলের সঙ্গে আরও তিনজন পুলিশ কর্মকর্তা উপস্থিত। তারা মোটরসাইকেল চুরির অভিযোগে জিজ্ঞাসাবাদের নামে তাকে ঘিরে এলোপাতাড়ি মারধর করেন এবং ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন।

টাকা দিতে অস্বীকৃতি জানালে এসআই হালিম তার ডান কানে প্রচণ্ড থাপ্পড় মারেন। এতে কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয় এবং তিনি শ্রবণশক্তি হারান। এ সময় অন্য আসামিরা গলা চেপে ধরা ও লাথি মারেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান।

এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার দুই দিন পর এএসআই আব্দুস সাত্তার জাহিদুলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হুমকি দেন এবং এক সাক্ষীর কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করেন। অবশিষ্ট টাকা না দিলে প্রাণনাশ ও চাকরি নষ্ট করার হুমকি দেওয়া হয়।

অভিযোগ সম্পর্কে এসআই আব্দুল হালিম বলেন, “আপনি যেহেতু সাংবাদিক, দয়া করে যাচাই করা তথ্যই প্রকাশ করবেন। আমি বর্তমানে একটি খুনের মামলার তদন্তে ব্যস্ত।”

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, “ঘটনাটি সত্য নয়। একটি অভিযোগ তদন্তে দেওয়ায় এই মামলা হয়েছে। তদন্তেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গৃহবধু আত্নহত্যার ঘটনায় চার প্ররোচনাকারীর নামে আদালতে মামলা

বেনাপোল পোর্টথানাধীন নারায়নপুর গ্রামের আবুল হোসেনের কন্যা মামলার বাদী অসহায় আসিরন খাতুন জানান, আমার মেয়ে খাদিজার মৃত্যু নিয়ে প্রথম থেকেই রহস্য থাকলেও আমার অসহায়ত্ব ও

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা, হাতুড়ি পেটায় গুরুতর আহত  

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে সাংবাদিক ফিরোজ আহমেদকে হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে মারপিট করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে

খাবারের জন্য থানায় ছেলের বিরুদ্ধে বাবার অভিযোগ

জীবন গল্প বাবা ছাড়া কখনো পূর্ণতা পায় না। সেই বাবা মানে নির্ভরতা। অনেক দম্পতি সন্তানের মুখ দেখার জন্য বছরের পর বছর সাধনা করে। স্রষ্টার কৃপায়

সরকারবিরোধী বিক্ষোভে উত্তপ্ত ইরান, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক: টানা পঞ্চম দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভে উত্তপ্ত ইরান। একদিনে নিরাপত্তাকর্মীদের সাথে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ছয়জনের। আহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। এক প্রতিবেদনে এ তথ্য

শের বাংলা স্মৃতি পদক পেলেন সিরাজগঞ্জের বিএনপি নেতা আমির হোসেন সবুজ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সাংগঠনিক দক্ষতা, মানবিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শের বাংলা স্মৃতি পদক-২০২৫ পেলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার, আসতে পারে নির্বাচনী রোডম্যাপ

বিশেষ প্রতিনিধি: জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে