উল্লাপাড়ায় ভিজিএফের চাউল বিতরণে অনিয়ম- সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট 

জুয়েল রানা:  সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুস্থদের বরাদ্দ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ মার্চ) উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ৩৩ হাজার ৮৬৪ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ করার কথা থাকলেও অনিবার্য কারনে ৪ টি ইউনিয়ন পরিষদ ও ১ পৌরসভায় চাল বিতরণ বন্ধ আছে।

তবে চাল বিতরণকে ঘিরে বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশাসনের অভিযানে পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদের সামনে এক ঘর থেকে ৩২ বস্তা চাউল উদ্ধার করেছে। স্থানীয়দের দাবি, উপজেলার কিছু ইউনিয়নে চাউল বিতরণে অনিয়মের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিএফের চাল বিতরণের সময় প্রকৃত দুস্থদের পরিবর্তে কিছু প্রভাবশালী ব্যক্তি সুবিধা নেয়ার চেষ্টা করছেন। অভিযোগ রয়েছে, অসহায় মানুষের কার্ড সিন্ডিকেট করে কিছু ব্যক্তি নিজেরাই বার বার চাল উত্তোলন করছে।এতো প্রকৃত অসহায় ব্যক্তি তাদের প্রাপ্য চাল থেকে বঞ্চিত হচ্ছেন।

বিষয়টি প্রশাসনের নজরে আসে। বিতরণের সময় একই ব্যক্তি বার বার চাল নেওয়ার চেষ্টা করে। পরে সন্দেহ হলে প্রশাসনের কর্মকর্তারা পূর্ণীমাগাতী ইউনিয়ন সামনে একটি ঘর থেকে ৩২ বস্তা চাল উদ্ধার করেন।

এদিকে অনেক কার্ডধারী অভিযোগ করেছেন, জনপ্রতি ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে ওজনে কম দেয়া হচ্ছে। এতে সুবিধাভোগীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এ ব্যাপারে পূর্ণীমাগাতী ইউনিয়ন প্রশাসক ডাঃ আব্দুল মতিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের পাশের একটি ঘরে অভিযান চালিয়ে ৩২ বস্তা চাল উদ্ধার করেছি। এগুলো জনসাধারণের মাঝে বিতরণ করে দেয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপিতে যোগ দিলেন জামায়াত ও আ.লীগের ২ শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শিবগঞ্জে জামায়াত-শিবির, আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা লীগের দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টায়

চূড়ান্ত অনুমোদন পেলো সম্মিলিত ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলো যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্য

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশে স্বাক্ষর করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কারণে তার বিরুদ্ধে ইতোমধ্যে দেশটির ২২টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। এসব

উন্নয়ন সহযোগীদের কাছে ড. ইউনূসের অনুরোধের সাড়া মেলেনি এখনো

নিজস্ব প্রতিবেদক: ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার চলতি ২০২৪-২৫ অর্থবছর শুরুর ৩৯ দিনের মাথায় ক্ষমতা গ্রহণ করে। কিন্তু ডলারের তীব্র সংকট, ঋণের নামে ব্যাংক লুটপাট

কলকাতায় খুন হওয়া এমপি আনারের কোটি টাকার প্রাডো মিলল কুষ্টিয়ায়

কুষ্টিয়া প্রতিনিধি: একটি ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়ির সন্ধান মিলেছে কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোনে । দামি গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য

গোপালগঞ্জ হামলার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে কুমিল্লা মহানগর জামায়াতের