উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিএনপি নেতা ও তার ভাইদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬আগস্ট) বিকেল ৩টার দিকে নাসির উদ্দিন, আব্দুল খালেক ও আব্দুল হাকিমসহ অন্যান্য সহযোগিরা উধুনিয়া বাজারের পশ্চিমপাড়ে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষ এ হামলা চালায়।

অভিযোগ সূত্রে জানা যায়, উধুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ধুকুড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বিএসসি, তার ছোট ভাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম গত ২৬ আগস্ট দুপুরে নিজ বাড়িতে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা ও খিচুরি বিতরণ কর্মসূচি শেষে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে উধুনিয়া বাজারের পশ্চিমপাড়ে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের ৩৪ জনসহ অজ্ঞাত আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়, আসামিরা লোহার রড, ফালা, ছুরি, হাতুরি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল খালেক ও তার ছোট ভাই নাসির উদ্দিন বিএসসি এবং আব্দুল হাকিমকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে ছিলা ও ফুলা জখম হয়।

এ সময় নাসির উদ্দিন, আব্দুল খালেক ও আব্দুল হাকিমের সঙ্গে থাকা আরও কয়েকজন সহযোগীকেও মারধর করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত নাসির উদ্দিন ও আব্দুল হাকিমসহ অন্যান্য সহযোগিদের বিএসসিকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

আব্দুল খালেক জানান, হামলাটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল। এ ঘটনায় তিনি উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

আহত উধুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ধুকুড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে আমাকে ও আমার সহযোগীদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং নানাভাবে আমার পরিবারকে হত্যার হুমকি ও ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নাসির উদ্দিন বিএসসিকে একটি বাড়ির ভিতর থেকে উদ্ধার করেছি। অভিযোগের ভিত্তিত্বে আসামীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা আজ

ঠিকানা ডেস্ক: দেশের ৫৪তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে আজ সোমবার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট তুলে ধরবেন। এটি হবে তার প্রথম

নিয়মবহির্ভূত ভাবে আগত পি আই ও এর বিরুদ্ধে অভিযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে শাহজাদপুর উপজেলায় এক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পি.আই.ও.)। আবুল কালাম আজাদের বদলি নিয়ে স্থানীয় সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে,

বাজেট নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা 

নিজস্ব প্রতিবেদক: এবারের প্রস্তাবিত বাজেট পাশ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা থাকলেও এনিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো চিন্তাভাবনা নেই। তারা বলছেন, ‘অর্থনীতির এত হিসাবনিকাশ বুঝি না, নিত্যপণ্যের

বিপদসীমার উপরে পানি ১৫ হাজার মানুষ পানিবন্দি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার

আজ রাতেই ঘোষণা হবে জাকসু নির্বাচনের ফল

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল আজ রাতের মধ্যেই ঘোষণা করা হবে। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চলছে বলে

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া: তথ্য দাখিল আপিল বিভাগে

নিজস্ব প্রতিবেদক: আলোচিত আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া। তিনি পিএইচডি সম্পন্ন করেননি। এমনটাই লিখিতভাবে নিশ্চিত করেছে সিডনির