উল্লাপাড়ায় পাঁচ কোটি টাকা নিয়ে উধাও ‘রূপসী বাংলা’ সমবায় সমিতি: গ্রাহকদের আহাজারি

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ার বালসাবাড়ি বাজারে ‘রূপসী বাংলা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সমবায় সমিতি প্রায় পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে। সঞ্চয় ও ঋণের লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিল প্রতিষ্ঠানটি। বর্তমানে সমিতির অফিস বন্ধ এবং সংশ্লিষ্টরা পলাতক। প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন শতাধিক গ্রাহক।

ভুক্তভোগীরা জানান, সমিতির পক্ষ থেকে সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে টাকা জমা দিলে মোটা অঙ্কের মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। প্রথমদিকে কিছু গ্রাহককে সামান্য মুনাফা প্রদান করলেও পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়। একপর্যায়ে সময় ক্ষেপণের মাধ্যমে টাকা ফেরত না দিয়ে রাতারাতি অফিস তালাবদ্ধ করে পালিয়ে যায় সমিতির কর্তৃপক্ষ।

উপজেলার বালাসাবাড়ি গ্রামের বাসিন্দা রুবেল জানান, আমি প্রায় ১০ লক্ষ টাকা জমা রেখেছিলাম। প্রতি মাসে মুনাফার আশায় দিয়েছিলাম। কিন্তু এখন আসল টাকা ফেরত চাইলে নানা অজুহাত দেখিয়ে ঘোরাতে থাকে। শেষমেশ দেখি অফিসই গায়েব।

মধুপুর গ্রামের আব্দুল কুদ্দুস বলেন, আমি এই সমিতিতে ৩১ লক্ষ টাকা রেখেছি। টাকা ফেরত চাইতে গেলে বলে আজ দিচ্ছি, কাল দিচ্ছি। হঠাৎ একদিন দেখি অফিসে তালা, কেউ নেই। আমরা নিঃস্ব হয়ে গেছি।

আরেক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, এই প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন বাবলা পাড়ার আল-আমীন, মান্নান, জাহাঙ্গীর হোসেন, মালেক, হাসান ও মিজান। তারা সবাই এই সমিতির পরিচালক এবং নিয়মিত অফিস চালাতেন।

ভুক্তভোগীরা আরো বলেন উপজেলা সমবায় অফিসার মো: মারুফ হোসেন যদি ঠিকমতো সমিতিগুলো অডিট বা তদারকি করতো তাহলে এ সমতিগুলোতে তারা প্রতারণা করতে পারতো না । এই “রূপসী বাংলা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড” প্রতারণার দায়ভার তারা এড়িয়ে যেতে পারেন না।

উল্লাপাড়া উপজেলা সমবায় কার্যালয়ের অফিসার মো : মারুফ হোসেন জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। ২০ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে প্রতারিত গ্রাহকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং দ্রুত দোষীদের গ্রেফতার ও জমানো অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান গ্রামাঞ্চলে এনজিওর নামে প্রতারণা বাড়ছে , সাম্প্রতিক সময়ে গ্রামের সাধারণ মানুষকে লক্ষ্য করে এনজিও বা সমবায় সমিতির নামে এই ধরনের প্রতারণার ঘটনা বাড়ছে। অর্থনৈতিক সচেতনতার অভাব ও যথাযথ সরকারি তদারকির ঘাটতির কারণে প্রতারকচক্র সহজেই সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে।

ভুক্তভোগীদের প্রশাসনের প্রতি দাবি দ্রুত প্রতারকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সেই সঙ্গে তারা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার কোনো পেশিশক্তির সন্ত্রাসী ভোটকেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এবার কোনো পেশিশক্তির সন্ত্রাসী

কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি, কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এডহক কমিটির পরিচিতি সভা, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রীদের

দক্ষ ‘মফস্বল’ সম্পাদকের সংকট

ঠিকানা টিভি ডট প্রেস: কয়েক মাস ধরে দক্ষ একজন মফস্বল সম্পাদকের সন্ধান করছেন সাবেক ‘বস’। আমাকেও খুঁজে দিতে বললেন। সেজন্য কয়েকজনের সঙ্গে কথাও বললাম। তবে

যুক্তরাষ্ট্রের সিগন্যাল পেলেই হাসিনাকে ফেরত দেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মঙ্গলবার

মধ্যপ্রাচ্যের সংঘাতে ইউরোপে পণ্য পাঠাতে সংকটে বাংলাদেশের পোশাক রফতানিকারকরা

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে ইউরোপে পণ্য পাঠাতে নতুন সংকটে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত। আকাশপথে চলাচল ব্যাহত হওয়ায় জরুরি চালান বিমানবন্দরে আটকে

বিদেশে লাপাত্তা ২০ হাজার ভারতীয় নাগরিক

অনলাইন ডেস্ক: উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার জন্য উন্নত দেশে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। এ ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে