উল্লাপাড়ায় জমে উঠেছে লেপ তোষকের বাজার

জুয়েল রানা: শীতের প্রকোপ শুরু হতেই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লেপ তোষক তৈরির কারিগরদের এখন ব্যস্ত সময়। শীত বাড়ছে কাজের চাপ, জমে উঠেছে বেচাকেনা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তুলা ফোলানো, কাপড় কাটাছেঁড়া আর সেলাইয়ের কাজ। বাজার ও অলিগলিতে লেপ তোষকের দোকানগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়।

উল্লাপাড়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, শীতের বাড়ার সাথে সাথে অনেক পরিবার নতুন লেপ তোষক কিনছেন কিংবা পুরোনো তোষক সংস্কার করাচ্ছেন। ফলে কারিগরদের হাতে কাজের অভাব নেই। কেউ কেউ অর্ডার সামলাতে অতিরিক্ত সময় কাজ করছেন।

তবে দাম নিয়ে রয়েছে ক্রেতাদের অসন্তোষ। ক্রেতাদের অভিযোগ, আগের বছরের তুলনায় এবার লেপ তোষকের দাম বেশ চড়া। মান ও আকার ভেদে একটি লেপের দাম পড়ছে ১৫ শত টাকা থেকে শুরু করে ৪ হাজার টাকা পর্যন্ত। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য এই দাম কিছুটা চাপের বলেই মনে করছেন অনেকে।

একজন ক্রেতা বলেন, আগে যেই লেপ ১৫ থেকে ২ হাজার টাকায় পাওয়া যেত, এখন সেই লেপ কিনতে গেলে ৩ থেকে ৪ হাজার টাকার ওপরে গুনতে হচ্ছে। শীতের দরকারে কিনতেই হচ্ছে, কিন্তু দাম বেশি।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, দাম বাড়ার পেছনে রয়েছে কাঁচামালের মূল্যবৃদ্ধি। তুলা, কাপড়, সুতা ও অন্যান্য উপকরণের দাম আগের চেয়ে অনেক বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই লেপ তোষকের দাম বাড়াতে হয়েছে।

একজন বিক্রেতা জানান, তুলা আর কাপড়ের দাম অনেক বেড়েছে। আগে যেই দামে তুলা কিনতাম, এখন তার চেয়ে অনেক বেশি দিতে হচ্ছে। খরচ না উঠলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন।

এদিকে লেপ তোষক তৈরির কারিগরদের মাঝেও দেখা দিয়েছে অসন্তোষ। দিনভর পরিশ্রম করেও প্রত্যাশিত মজুরি না পাওয়ার অভিযোগ করছেন তারা। কেউ কেউ বলছেন, কাজের চাপ বাড়লেও মজুরি তেমন বাড়েনি।

একজন কারিগর বলেন, সারাদিন কাজ করি, হাত পা ব্যথা হয়ে যায়। কিন্তু মজুরি খুব একটা বাড়েনি। তারপরও সংসারের জন্য কাজ করতেই হয়।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, শীত যত বাড়বে, ততই লেপ-তোষকের চাহিদা আরও বাড়বে। তখন বাজারে বেচাকেনা আরও জমজমাট হবে বলে আশা করছেন তারা। তবে কাঁচামালের দাম যদি আরও বাড়ে, তাহলে লেপ-তোষকের দামও বাড়তে পারে এমন আশঙ্কাও রয়েছে।

সব মিলিয়ে, শীতে উল্লাপাড়ার লেপ তোষকের বাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ব্যস্ত কারিগর, জমজমাট বেচাকেনা আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতার টানাপোড়েন সবকিছু মিলিয়ে এখন উল্লাপাড়ার বাজারে শীতের প্রস্তুতি চোখে পড়ার মতো।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পুলিশের ওপর হামলা মামলায় আসামি পাঁচ শতাধিক, পুরুষ শূন্য টুঙ্গিপাড়া

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৫২১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক রাব্বী মোরসালিন বাদী হয়ে মামলাটি দায়ের

১২২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

নিজস্ব প্রতিবেদক  ঢাকার একটি আদালত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন। এটি

এখনও ‘নিকৃষ্ট ব্যভিচারে’ লিপ্ত

দেশের কতিপয় চাঞ্চল্যকর মামলার মধ্যে ক্রিকেটার নাসির হোসাইন, সৌদিয়া এয়ার লাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা এবং তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধে করা ব্যবসায়ী রাকিব হাসানের

মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি বেআইনি হামলার ফলে সাধারণ মানুষ ও বিশ্ব

চৌহালী ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম,দলীয় নেতার স্বাক্ষর,সুবিধাভোগীর নাম-ঠিকানাও উধাও!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ২ নং স্থল ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ড বিতরণে চরম অনিয়মের অভিযোগ

হোলি আর্টিজান হামলা: ৭ জঙ্গির আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাত জঙ্গিকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা