উল্লাপাড়ায় ঘোল তৈরী দুধে ফরমালিন, ভোক্তা অধিকারের অভিযানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা।

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সলপের ঘোল তৈরির দুধে ক্ষতিকর ফরমালিন মেশানোর দায়ে দুটি কারখানার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ।

বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেসার্স সলপ ঘোল ঘর ও দধি ভাণ্ডারের মালিক মো: আব্দুল মালেক ও মো: আব্দুল খালেক কে ৫০ ভেজাল দুধ অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঘোল তৈরির জন্য সংরক্ষিত দুধে পরীক্ষার মাধ্যমে ফরমালিনের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। দুধে পানি মেসানোর পরিমান ৪৩- ৫০ শতাংশ এবং ফ্যাটের পরিমান ৯.৭ শতাংশ। যা মানবদেহের জন্য ক্ষতিকর। এছাড়া

অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল ও মাঠা তৈরি ও সংরক্ষণ করা হয় এবং বোতলের গায়ে উৎপাদন মেয়াতউত্তীর্ণ তারিখ না থাকা । খাদ্যপণ্যে নিষিদ্ধ কেমিক্যাল মিশ্রণ করে জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে।

সলপের ঘোল সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি শতবর্ষী ঐতিহ্যবাহী পানীয়, যার চাহিদা রমজান মাসে কয়েকগুণ বেড়ে যায়। অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় এবং দুধ দীর্ঘক্ষণ পচনমুক্ত রাখতে এই ক্ষতিকর ফরমালিন ব্যবহার করছিল। ৩০০ কেজি ভেজাল দুধ জব্দ করে ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যমুনায় পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল

সিরাজগঞ্জ প্রতিনিধি: টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীতে আবারও পানি বাড়ছে। এতে সিরাজগঞ্জ জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং ফসলি জমি তলিয়ে

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি সোমবার (০৮ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা

আগামী নির্বাচনে যে কোন মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে যেকোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চায়। এ লক্ষ্যে আমরা

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক: গাজা যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। রবিবার সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত

নির্বাচনে ভয় থাকবে না, থাকবে নির্ভীক মত প্রকাশ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন নির্বাচন চাই—যেখানে থাকবে না ভয়, থাকবে শুধু জনগণের নির্ভীক মত প্রকাশ । সেই পরিবেশ নিশ্চিত

৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন হতে যাচ্ছে আজ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে এ নির্বাচনে ভোটগ্রহণ