উল্লাপাড়ায় ইউনিয়ন শ্রমিকলীগ নেতা এখন জামায়াতের প্রচার সম্পাদক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিকলীগের সহ -সভাপতি এখন ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক।

ঘটনাটি ঘটেছে উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি ইউসুফ আলী এখন সে ২নং ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক হওয়ায় পুরো এলাকাজুরে শুরু হয়েছে আলোচনা সমাআলোচনা জ্বর।

ইউসুফ আলী হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া কালিবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় অনেকে জানান, শ্রমিক লীগের সহ-সভাপতিসহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালন করছেন ইউসুফ আলী কিন্ত গত ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের পর থেকে জামায়াত নেতাদের সাথে আতায়াত করে শাক দিয়ে মাছ ঢাকতে হাতিয়েছেন হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের ২নং ওয়ার্ডের প্রচার সম্পাদকের পদ ।

শ্রমিক লীগ নেতা ইউসুফ আলীকে জামাতে যোগদানের কথা জিজ্ঞেস করলে, তিনি বলেন আমি হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগের সহ সভাপতি ছিলাম কিন্তু এখন আমি জামায়াত করি।

গণমাধ্যম কর্মীরা তাকে শ্রমিক লীগ সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে, তিনি আরও বলেন, দলটির সাংগঠনিক নেতারা পলাতক থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারিনি। তবে সেটা শিগগিরই দিবো।

হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রাকিবুল ইসলাম সিরাজীর কাছে যানতে চাইলে তিনি বলেন, ইউসুফ আলী ইউনিয়নের শ্রমিক লীগের সহ সভাপতি ছিলো কিনা আমার সঠিক যানা নাই ।তবে এবিষয়ে আমার সহকারি সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম ভালো বলতে পারবেন।

হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে সহকারি সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামের কাছে শ্রমিক লীগের সহ সভাপতি ইউসুফ আলীকে কিভাবে জামায়াতে নেওয়া হলো সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সে আগে থেকেই জামায়াত করতো, শ্রমিক লীগ নেতা ইউসুবের এখন জামায়াতের পদ কি জানতে চাইলে তিনি আরও বলেন, ইউসুফ আলী কে নিয়ে আপনাদের এতো মাথা ব্যাথা কেন তাকে আমি জামায়াতের হাটিকুমরুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রচার সম্পাদক দিয়েছি তাতে সমস্যা কোথায়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হয়রানি, জনতার হাতে আটক এসআই লিটন

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য দিতে এসে জনতার হাতে আটক হয়েছেন সুধারাম থানার সাবেক টিএসআই লিটন চন্দ্র দত্ত। রোববার দুপুরে দিকে নোয়াখালী

রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় এডিবি’র ৫৮.৬ মিলিয়ন ডলার অনুদান

অনলাইন ডেস্ক: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য অবকাঠামো ও জরুরি সেবা উন্নয়নে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক

হাসনাতের বিপক্ষে মুন্সী নির্বাচন করতে পারবেন কিনা, জানা যাবে রোববার

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়েছে।

টাঙ্গাইলে সাবেক এমপি’র বাসা দখলকারী নারী সমন্বয়ক চার দিনের রিমান্ডে

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এর ছয়তলা ভবন দখল, ভাংচুর

আধুনিক মননে দ্বীনি শিক্ষা প্রসারে মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদাসার শুভ উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চল কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরি লাবুর দোকান খাঁজা মার্কেট এলাকায় মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা’র শুভ

ইত্যাদি এবার ঝিনাইদহে: বটবৃক্ষের ছায়ায় লোকসংস্কৃতি ও মানবিকতার বার্তা

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার ধারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহে। অনুষ্ঠানটি প্রচারিত হবে ৩০ মে, শুক্রবার, রাত ৮টায়

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন