উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তেল উৎপাদনে মেরাজ ওয়েল মিলকে অর্থদন্ড

জুয়েল রানা: গুণগতমান যাচাই না করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষার তেল উৎপাদন ও বিএসটিআই এর সনদ না থাকায় মেসার্স মেরাজ ওয়েল মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সিংহগাঁতী এলাকায় ওই ওয়েল মিলে অভিযানটি পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষন অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারি পরিচালক সোহেল শেখের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলী আহম্মেদ রতন সিরাজগঞ্জ সদর থানার পুলিশের একটি দল ও উল্লাপাড়া মডেল থানার একটি দল অভিযানে অংশ নেয়।

উল্লাপাড়া পৌর স্যানিটারি ইন্সপেক্টর আলী আহম্মেদ রতন জানান, অভিযান চলাকালীন সময়ে মেসার্স মেরাজ ওয়েল মিলের স্বাত্তাধিকারী মেরাজ মিয়া ও তার বাবা অভিযান চলাকালীন সময় অসদাচরণ করেন। তারা নিয়মনিতির তোয়াক্কা না করেই এই মিল পরিচালনা করছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল শেখ জানান, মেসার্স মেরাজ অয়েল মিল কোন নিয়মনীতি না মেনেই পরিচালনা করছিলো। এছাড়াও বিএসটিআই এর সনদ ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন করে। এছাড়া পচা বাদাম দিয়ে তেল তৈরি করে প্রতারণা করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং বিএসটিআই সনদ করার সুযোগ দেওয়া হয়। সনদ না করলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় জামায়েত ইসলামীর প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়েত ইসলামী রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার আয়োজনে প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয় মাঠে

মির্জা আব্বাসের সিঙ্গাপুর নেওয়া আপাতত স্থগিত

নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে

ছাত্রী-শিক্ষিকার গোপন ভিডিও ধারণকালে ব্যাংকের পিয়ন আটক

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সুবর্ণচরে আন্তপ্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় আসা ছাত্রী, শিক্ষিকা ও নারী অভিভাবকদের ব্যবহৃত বাথরুমে মোবাইলে গোপনে ভিডিও ধারণকালে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের অফিস সহায়ক

অবৈধ ভাবে ফ্ল্যাট দখল: মামলার আসামি টিউলিপসহ ৩

অনলাইন ডেস্ক: ঢাকায় ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অভিনব প্লট জালিয়াতির ঘটনায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির

পারমাণবিক অস্ত্রের অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনা বাড়ছে ক্রমশ। হামলা পাল্টা হামলা ও সীমান্তে গোলগুলির ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত। এই অবস্থায় পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের

হাসনাত-সারজিসের স্থায়ী বহিষ্কারের চিঠি,যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), থেকে কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও মূখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সারজিস আলমকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের একটি