উল্লপাড়ায় ছাত্রলীগ নেতা অরিন ইসলাম ত্রাসের রাজত্ব করেছে এলাকায় 

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণীমাগাতী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অরিন ইসলাম এর অতিষ্ঠ এলাকাবাসী। উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের গোয়ালজানি গ্রামের মালেক হোসেনের ছেলে অরিন ইসলাম ২০২২ সালে নিষিদ্ধ সংগঠনের ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

অভিযোগ উঠেছে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার পর এলাকার জামায়াত বিএনপির নেতাকর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করত। এলাকায় কেউ অরিন এর বিরুদ্ধে কথা বললেই তাকে মারপিট করা হতো। ছাত্রলীগ নেতা অরিন ইসলাম ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তাদের গ্রাম গোয়ালজানি ভোটকেন্দ্রে বিগত ডামি নির্বাচনে আধিপত্য বিস্তার করে নৌকার পক্ষে ভোট নিয়েছেন। তার বাবা মালেক হোসেন এজেন্ট ছিলেন নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শফির।

৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্রলীগ নেতা অরিন ইসলাম ও তার পরিবার রাতারাতি বিএনপি বনে গেছে। নিজেকে তারা বিএনপি পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষ কে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে মারধর করছে। গোয়ালজানি এলাকার পল্লী বিদ্যুৎ বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির সাথে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মেরে রক্তাক্ত করেছে অরিন ইসলাম। এছাড়াও অরিন এর অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়েছে, সাধারন মানুষ কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক গোয়ালজানি গ্রামের অনেকেই জানান অরিন ইসলাম ও তার পরিবার আওয়ামী লীগের রাজনীতি করতেন এবং জাতীয় নির্বাচনে নৌকার ভোট কারচুপি করেছেন। এবং বর্তমানে নিজেদের বিএনপি পরিচয় দিয়ে অনেক সাধারণ মানুষ কে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে, মারধর ও করেছে।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা অরিন ইসলামের সাথে কথা বললে তিনি জানায় সে কখনোই ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন না এবং নিজেকে বিএনপি পরিবারের সন্তান বলে দাবি করেন এবং তার নামে রাজনৈতিক মামলায় রয়েছে বলে জানান।

এ বিষয়ে পূর্নীমাগাঁতী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ জানায় অরিন ইসলাম ছাত্রলীগের রাজনীতি এবং বিভিন্ন প্রোগ্রামে যেতো, সে সক্রিয় কর্মী ছিলেন। তবে সাংগঠনিক সম্পাদক পদ রয়েছে কিনা বিষয়টি তার জানা নেই।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধাপে ধাপে সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে দেশের সব পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তিনি বলেন, এ

টাঙ্গাইলের নাশকতা মামলার আসামী গ্রেফতার করতে গিয়ে ভূঞাপুর থানার ৪পুলিশ সদস্য আহত 

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাশকতা মামলার আসামী ভূঞাপুর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলের গাবসারা ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম শেখ

ইমাম নিয়োগ নিয়ে বিরোধ, সিরাজগঞ্জে মসজিদে তালা; বাইরে ফজরের নামাজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পেচিবাড়ি জামে মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের বিরোধের জেরে মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২২

নোয়াখালীতে শিবিরের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী সদর উপজেলায় ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) বিকেলে নেওয়াজপুর ইউনিয়নের কাশেমবাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। আজ (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি

স্থায়ী ক্যাম্পাস দাবীতে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির নিজস্ব জমিতে অবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবীতে ৫ শতাধিক শিক্ষার্থী বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন