উপস্থাপনায় কুরুচি, দায় কার?

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে কিছু টেলিভিশন ও অনলাইন অনুষ্ঠানে উপস্থাপকদের কুরুচিকর ও অবান্তর প্রশ্ন নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে—এমন কনটেন্টের দায় কাদের?

জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস বিষয়টিকে সরাসরি অপরাধ হিসেবে দেখছেন। তার ভাষায়,

“সস্তা জনপ্রিয়তার আশায় কিছু উপস্থাপক অতিথিদের অপ্রাসঙ্গিক ও কুরুচিকর প্রশ্ন করছেন। এটা নিঃসন্দেহে অপরাধ। কেবল উপস্থাপক নয়, আয়োজক ও সংশ্লিষ্ট মাধ্যমও দায় এড়াতে পারে না। সবাইকে আইনের আওতায় আনা উচিত।”

তিনি আরও বলেন,

“আমাদের সময় উপস্থাপনা ছিল একটি শিল্প। ফজলে লোহানী, আবদুল্লাহ আবু সায়ীদ, আনিসুল হক, হানিফ সংকেতরা ছিলেন আদর্শ। অতিথিকে অসম্মান করার অধিকার কারও নেই।”

জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক পূর্ণিমা বলেন,

“এই ধরনের অনুষ্ঠানে কারা অংশ নিচ্ছেন বা কারা উপস্থাপনা করছেন, অনেক সময় আমরা জানি না। তবে কুরুচিপূর্ণ প্রশ্ন নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে শুনে স্বস্তি লাগছে।”

চলমান পরিস্থিতি নিয়ে মত দিয়েছেন উপস্থাপক মৌসুমী মৌ-ও। তিনি বলেন,

“এই দায় কেবল উপস্থাপকের নয়। প্রযোজক, পরিকল্পনাকারী এবং যে চ্যানেলে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে, তারাও সমানভাবে দায়ী। ভাষা ও বিষয়বস্তুর বিষয়ে সতর্ক না থাকলে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব নয়।”

বিশেষজ্ঞদের মতে, অনুষ্ঠানের শালীনতা বজায় রাখা কেবল রুচির প্রশ্ন নয়, নৈতিক দায়িত্বও। বিনোদনের আড়ালে অবমাননাকর কনটেন্ট সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে তরুণ প্রজন্মের ওপর।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সপ্তাহে বাংলাদেশের তিনটি ফ্লাইট যাবে পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক: ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গেটে ময়লার ভাগাড়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটের কাছে ময়লার ভাগাড় সৃষ্টি করা হয়েছে। দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় চরম অস্বস্তিতে পড়ছেন হাসপাতালের রোগী,

বিমান বিধ্বস্তে মাইলস্টোন ছাত্রীর মায়ের মৃত্যু, বাড়িতে শোকের ছায়া 

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী ঝুমঝুমের মা রজনী ইসলামের মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে

রোববার থেকে আবারো টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৯ দিন বন্ধ থাকার পর আগামী রোববার থেকে আবারো শুরু হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি

শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে এক মাস আগে ‘শান্তিচুক্তি’ করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর এক মাসের মাথায় আবারও

বেলকুচিতে জামায়াতের যুব সমাবেশ: যুব সমাজের ঐক্যের আহ্বান অধ্যক্ষ আলী আলম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম বলেন, একটি মানবিক সমাজ ও উন্নত বাংলাদেশ গঠনে