উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন। আমি বলতে চাই উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন।

শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।,

আইন উপদেষ্টা বলেন, আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি, আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমরা গত ৫৫ বছর যে দুঃশাসন দেখলাম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম; আমরা দেখলাম ব্যাংক লুট করে সাধারণ মানুষের আমানত নিয়ে যাওয়া হচ্ছে। এই ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন।

সভায় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ হাই স্কুল এন্ড কলেজে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ঐতিহ্যবাহী আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা

ভোটকেন্দ্রের খসড়া তালিকা কবে প্রকাশ হবে, জানাল ইসি

অনলাইন ডেস্ক: আগামী ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ খসড়া তালিকার ওপর দাবি

বেলকুচিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জামায়াতের  ৩৬ জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫আগস্ট) বিকালে পৌর এলাকায় শেরনগর

ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরাইলের বিপুল ব্যয়, দুর্বল হচ্ছে অর্থনীতি

অনলাইন ডেস্ক: ইরানের হামলায় বিধ্বস্ত তেল আবিব ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে ইসরাইল। শুধুমাত্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিরাতে ইসরাইলের খরচ প্রায় ২৮ কোটি ৫০

আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটি-হোটেলেও ছিল

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটিতে ছিল, হোটেলে

নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার আছে। আমরা দেখছি, কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন