উপদেষ্টা মাহফুজকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, বোতল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: তিন দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনমুখী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা

অবস্থান কর্মসূচির মধ্যেই বৃষ্টি শুরু হওয়ার পরেও সড়ক ছেড়ে যাননি তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের বিষয়ে যমুনায় যান বিশ্ববিদ্যালয়টির উপাচার্যসহ একটি দল।

পরে রাতে উপদেষ্টা মাহফুজকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হন জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। এ সময় মাহফুজ কথা বলতে গিয়ে আন্দোলনে একটু উস্কানি হয়েছে বললে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে তার মাথার ওপরে এসে একটি প্লাস্টিকের বোতল পড়ে।

বুধবার (১৪ মে) রাত সোয়া ১০টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসলে তারা এ ‌‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। তবে কে বা কারা বোতল নিক্ষেপ করেছে তা জানা যায়নি।

আজ বুধবার (১৪ মে) রাত সোয়া ১০টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসলে তারা এ ‌‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। তবে কে বা কারা বোতল নিক্ষেপ করেছে তা জানা যায়নি।

যমুনা থেকে বের হয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘আমরা মঙ্গলবার (১৩ মে) শিক্ষার্থীদের ৩ দফা দাবি নিয়ে ইউজিসিতে গিয়েছিলাম।

ইউজিসি চেয়ারম্যান স্যার বলেছিলেন তিনি সুযোগ পেলে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে বলেছেন বলে আমাকে জানান।

ইউজিসির চেয়ারম্যান স্যার প্রধান উপদেষ্টাকে বলেছেন, জবি শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করে। পরে প্রধান উপদেষ্টা চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ দেন এবং বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টা।’

এরপরই উপদেষ্টা মাহফুজকে শিক্ষার্থীদের সামনে কথা বলতে বলেন জবি উপাচার্য।

পরে মাহফুজ বলেন, মঙ্গলবার (১৩ মে) রাতে শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা হয়েছিল এবং বলেছিলাম আমরা বসব। কথা ছিল শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা বসে আলোচনা করে এ বিষয়টির সমাধান করব। যেহেতু আপনারা ন্যায্য মনে করে দাবি আদায়ে রাস্তায় নেমে এসেছেন।

এভাবে আন্দোলনে হয়তো একটু উস্কানি হয়েছে—এ কথা বলতেই জবি শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে তার মাথার ওপরে এসে একটি প্লাস্টিকের বোতল পড়ে।

এদিকে, বোতল ছুড়ে পড়ার পর তিনি বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি আর কথা বলবো না

এদিকে, বোতল ছুড়ে পড়ার পর তিনি বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি আর কথা বলবো না’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টঙ্গীর তুরাগ নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদী থেকে সাজিদ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নদীতে ডুবে যাওয়ার প্রায় দেড় ঘণ্টা

নলকা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলা ৭নং নলকা ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ মে)  সকাল ১০ টায় ৭নং

সংবিধানে পিআর পদ্ধতি নেই, বাইরে যাওয়ার সুযোগ নেই: সিইসি

সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, সংবিধানে আনুপাতিক বা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের বিধান নেই। তাই সংবিধানের বাইরে গিয়ে

বিএনপি নেতাদের শেল্টারে ফিরছেন পলাতক আওয়ামী চেয়ারম্যানরা

আহসান কবীর,যশোর: যশোরে আওয়ামী লীগের পালিয়ে থাকা ইউপি চেয়ারম্যানদের অনেকেই এলাকায় ফিরতে শুরু করেছেন। দীর্ঘদিন পালিয়ে থাকা এসব নেতাকে পুনর্বাসনে সহযোগিতার অভিযোগ রয়েছে স্থানীয় বিএনপির

টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবের ‘মহালয়া’ অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের পুণ্যলগ্ন দেবীপক্ষ শুরু হয়েছে। রোববার (২১ সেপ্টম্বর) সকালে টাঙ্গাইল শহরের আদালত পাড়া পূজা সংসদ

সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রামে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রামে গেলেন ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সকাল সোয়া ৯টার দিকে তিনি নিজ জন্মভূমিতে পৌঁছান। প্রধান