উপদেষ্টা পরিষদের কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আগামী নভেম্বরের মধ্যেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম শেষ হবে। এ সময়ের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ১৩ সংস্কার কাজও শেষ করার চেষ্টা থাকবে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে যোগ দেন তথ্য উপদেষ্টা। এ সময় নিজের মন্ত্রণালয়ের সংস্কার অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, সংস্কার কমিশন থেকে ২৩টি তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য প্রস্তাব এসেছে। এর মধ্যে মন্ত্রণালয় ১৩টি প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। নভেম্বরে পরিষদের কাজ গুটিয়ে যাবে। তাই যা করার আগামী মাসেই করতে চাই।

মাহফুজ আলম বলেন, ওয়ান হাউস, ওয়ান মিডিয়া পলিসি এবং সাংবাদিক সুরক্ষা আইন অচিরেই উপদেষ্টা পরিষদে তোলা হবে। অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে। যেসব পত্রিকা বাস্তবে প্রকাশিত হয় না, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।,

বেসরকারি টেলিভিশন চ্যানেলের আইনগত কাঠামোর ঘাটতির বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, টেলিভিশন চ্যানেলের নিবন্ধন দেওয়া হয়েছিল আওয়ামী লীগ ঘনিষ্ঠ কিছু গ্রুপ অব কোম্পানিজকে। তারা এখনো মালিকানা ধরে রেখেছে এবং বিদেশ থেকে লাভের টাকা গুনছে।

ওটিটির কনটেন্ট নিয়ন্ত্রণ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, কনটেন্ট নির্মাণ তথ্য মন্ত্রণালয়ের আওতায়, আর ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ আইসিটি বিভাগের অধীনে পড়ে। ইউটিউবসহ যেসব প্ল্যাটফর্মে কনটেন্ট থেকে আয় হয়, সেগুলো রেগুলেশনের আওতায় আনা হবে।,

আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা করা হবে জানিয়ে মাহফুজ আলম বলেন, কমপক্ষে নবম গ্রেডের কাছাকাছি বেতন নির্ধারণের উদ্যোগ চলছে। আমরা প্রচারসংখ্যা কমিয়ে বিজ্ঞাপনের হার বাড়াতে চাই, যেন গণমাধ্যম টিকে থাকে। স্থানীয় ও ইংরেজি পত্রিকার প্রকৃত প্রচারসংখ্যা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে মাহফুজ আলম বলেন, নোয়াব ও পত্রিকা মালিকদের সঙ্গে তিন দফা বৈঠক হয়েছে। কিন্তু তারা রাজি হননি। তাই যারা বেতন দিতে পারবে না, তাদের বিজ্ঞাপনের হার কমিয়ে দেওয়া হবে। প্রতিযোগিতায় যারা টিকে থাকতে পারবে না, তারা বাজার থেকে ছিটকে যাবে।

অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাংবাদিকদের উপযুক্ত বেতন নিশ্চিত করতে উপদেষ্টা উদ্যোগ নিয়েছেন। কিন্তু ইউনিয়ন নেতারা অনেক সময় স্বার্থ বিক্রি করে দেন। এ কারণে আমরা পিছিয়ে পড়ি।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাহাড়ের পাথর খসে পড়ল বাসের ওপর, নিচে চাপা পড়ে নিহত ১৫

অনলাইন ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে পাহাড় থেকে পাথর খসে পড়ে একটি বাসের ওপর পড়েছে। এতে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। বাসের ভেতরে আরও

চাঁদা না দেওয়ায় হকারকে তুলে নেন যুবদল নেতা, আন্দোলনের মুখে বহিষ্কার

সিলেট প্রতিনিধি: সিলেটে চাঁদা না দেওয়ায় এক হকারকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা জয়দেব চৌধুরী মাধবের বিরুদ্ধে। এরপর চাঁদাবাজি বন্ধের দাবিতে নগরের জিন্দাবাজারে সড়ক

লস অ্যাঞ্জেলেসে সংঘর্ষ অবৈধ অভিবাসী দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন ট্রাম্পের

অনলাইন ডেস্ক: লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় শনিবার বিক্ষোভকারী এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সংঘর্ষের সময় আটলান্টিক বুলেভার্ডে জ্বলন্ত গাড়ি থেকে ধোঁয়া উড়ছে। এ সময় মোটরসাইকেলে

কেন্দ্রে এসে ব্যালট ছিনতাই, উদ্ধার ধানের শীষে সিল মারা বই

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে পোলিং এজেন্টের বাইরে কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে এ

মতিঝিলে দলের পরিচয়ে চাঁদাবাজি, বিএনপির মামলা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মতিঝিল এলাকায় একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (১৪ এপ্রিল), মতিঝিল থানায়

ভুল লাঠিচার্জের ঘটনায় পতাকা বিক্রেতাকে সেনাবাহিনীর ১ লাখ টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ চলাকালে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে মানবিকতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের