উপদেষ্টা পদে নিয়োগ না পেলে ঈদের নামাজ পড়বেন না সিরাজ

ডেস্ক রিপোর্ট: রংপুর বিভাগ থেকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদুল ফিতরের নামাজ না পড়ার ঘোষণা দিয়েছেন রংপুরের সিরাজ-উদ-দৌলা চৌধুরী। শুক্রবার (১৪ মার্চ), সকালে পঞ্চগড় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।

সিরাজ-উদ-দৌলা চৌধুরী রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেদবাড়ী পাকুয়ারীয়া শরীফ গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,“আমি আজীবন রংপুরের সাধারণ মানুষের সেবা করে এসেছি। অথচ উত্তরাঞ্চল থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। আমাকে উপদেষ্টা না করা হলে অন্তত রংপুর-রাজশাহী বিভাগের ১৬ জেলার যোগ্যতম যে কাউকে উপদেষ্টা হিসেবে নিয়োগের দাবি জানাই।”

তিনি আরও বলেন, “আমাকে রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে আসন্ন ঈদুল ফিতরের নামাজ পড়ব না।” এজন্য তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দৃষ্টি আকর্ষণ করেন।

লিখিত বক্তব্যে তিনি দেশ গঠনে অবদান রাখার জন্য ড. ইউনূস, গণতন্ত্র ও জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়া এবং দেশপ্রেম ও মানবতার জন্য সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে প্রাণহানি ৭৯

অনলাইন ডেস্ক: ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি নাইটক্লাবের ছাদ ধসে অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫০ জনেরও বেশি মানুষ। খবর বিবিসির।

তারেক রহমান দেশে ফিরতে চাইলে ট্রাভেল ডকুমেন্ট দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট দিতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সিরাজগঞ্জ এনায়েতপুরে জামায়াতে ইসলামী ও শ্রমিক ফেডারেশনের যৌথ সভা অনুষ্ঠিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর খুকনী মোল্লাপাড়া ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় উন্নয়ন,

সাবেক আ.লীগ সমর্থকদের প্রায় ৪৮ শতাংশ বিএনপিকে সমর্থন: সিআরএফের গবেষণা

নিজস্ব প্রতিবেদক: সাবেক আওয়ামী লীগ সমর্থকদের প্রায় ৪৮ শতাংশ এখন বিএনপিকে সমর্থন করছেন। ৫২ শতাংশ মানুষ অন্যকোনো প্রার্থীদের বেছে নিতে পারেন। অন্যদিকে, ২০০৮ সালের পর

বিএনপি নেতা অমর কৃষ্ণর উদ্যোগে ৪’শ শীতার্তদের কম্বল বিতরণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণ দাসের নিজ উদ্যোগে পৌর এলাকায় চারশত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী)

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়—এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জাতিসংঘে দেওয়া আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ