উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রমাগত মিথ্যাচার করছেন: বিএনপি নেতা ইশরাক

ডেস্ক রিপোর্ট: মেয়র হিসেবে শপথ পড়ানোর আন্দোলনকে ঘিরে ক্রমাগত মিথ্যাচার করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এমন দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।’

তিনি বলেছেন, এই ইস্যুতে উপদেষ্টা বারবার আইনি জটিলতার কথা শুনিয়েছেন। অথচ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে। তারপরও যদি বলা হয় এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে বলবো তার মতো মূর্খ উপদেষ্টা বাংলাদেশে কেউ কোনোদিন দেখেনি।

আজ বুধবার (১৮ জুন) দুপুরে নগর ভবনে ইশরাকের শপথ পড়ানোর দাবিতে তার কর্মী ও নগর ভবনের কর্মচারীদের বিক্ষোভে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন আরও বলেন, অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের সরকার দাবি করলেও এখনও তারা আদালতের আদেশ মানছে না, আন্দোলনও আমলে নিচ্ছে না। অন্যদিকে, দেশের সবার দাবি সরকারের কানে পৌঁছালেও ঢাকাবাসীর দাবি কোনোভাবেই সরকারের কাছে পৌঁছাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।’

আন্দোলন ঘিরে এক সেকেন্ডের জন্যও কোনো জরুরি সেবা বন্ধ হয়নি দাবি করে তিনি আরও বলেন, আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা হয়, তারপরও কোনও যৌক্তিক সমাধান এনে দেয়নি বর্তমান সরকার।

ইশরাক হোসেন বলেন, গতকাল রাতে খবরে দেখলাম, উপদেষ্টা বলেছেন ফৌজদারি অপরাধ করেছি, তাহলে সরকারে থেকেও কেন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেফতার করতে নির্দেশ দিচ্ছেন না? আমরা এসব ভয় পাই না। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৭ বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। এখন তার মতো এমন শিশু উপদেষ্টার সঙ্গে কথা বলাও আমাদের জন্য অপমানজনক।

বক্তব্য শেষে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারীদের নিয়ে ৭৫ নম্বর ওয়ার্ডে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন ইশরাক হোসেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ন‍্যাক্কারজনক হামলার ঘটনা নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র: বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দেশে পরিকল্পিতভাবে তৈরি করা নৈরাজ্য ও ন‍্যাক্কারজনক হামলার ঘটনা জাতীয় নির্বাচন তথা গণতন্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলে মনে করে বিএনপি। এই

এসএসসি ও সমমানের পরীক্ষায় টাঙ্গাইলে প্রথম দিনে অনুপস্থিত ৫৪৭ জন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন (১০ এপ্রিল) মোট ৪৪ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর মধ্য ৫৪৭ জনের অনুপস্থিতিতে

যুক্তরাষ্ট্রে বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন। মূলত প্রবল বর্ষণে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং অনেক স্থানে রাস্তা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক্স (আগে টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের দায়ে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামার

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৭ এপ্রিল) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো

যুক্তরাষ্ট্রের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে গুলি, আহত ৫ সেনা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের অন্যতম বৃহৎ সেনাঘাঁটি ফোর্ট স্টুয়ার্টে গোলাগুলির ঘটনায় পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার, ঘাঁটিতে কর্মরত এক সার্জেন্ট সহকর্মীদের