উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি ইশরাক অনুসারীদের

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীরা।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে শনিবার নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

‘আসিফের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, এমন নানা স্লোগান দেন আন্দোলনকারীরা।’

ইশরাকের সমর্থকেরা বলছেন, আদালত রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। কিন্তু এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি, তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। এর পেছনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ষড়যন্ত্র রয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া আমির হোসেন নামের একজন বলেন, ‘আমরা অবিলম্বে আসিফ মাহমুদের পদত্যাগ চাই। এই সিটি করপোরেশন ছেড়ে তিনি যেন সচিবালয়ে গিয়ে অফিস করেন। নগর ভবনকে তিনি পৈত্রিক সম্পত্তি বানিয়ে রেখেছেন। আমরা তাকে আর এখানে দেখতে চাইনা। নগর ভবনে বসবেন নগরপিতা।’

লংমার্চ কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক দল নেতা সিদ্দিকুর রহমান বলেন, ‘সচিবালয়ে গিয়েছিলাম জনগণের দাবি জানাতে। কিন্তু ব্যারিকেড দিয়ে আমাদের পথ আটকে রাখা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি, কোনো বিশৃঙ্খলা করিনি।’

৬১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিক বলেন, ‘আদালত রায় দিয়েছেন তিনি (ইশরাক) মেয়র। তাহলে কেন এত টালবাহানা করা হচ্ছে? আদালতকে বৃদ্ধাঙ্গুলি কেন দেখানো হচ্ছে?’

যাত্রাবাড়ী থেকে আসা শ্রমিক দলের নেতা হোসেন বলেন, ‘আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই। শিগগিরই ইশরাক ভাইকে মেয়র হিসেবে শপথ দেওয়া হোক, এটাই আমাদের একমাত্র দাবি।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রোমে বাংলাদেশ হাউজের দর্শনার্থী বইতে স্বাক্ষর প্রধান উপদেষ্টার  

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার রোমে বাংলাদেশ হাউজ পরিদর্শন করেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম

জামায়াতের ৩ নির্বাচনী অফিসে আগুন, ডা. তাহেরের নিন্দা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের তিনটি নির্বাচনী অফিস ও একটি মাদরাসার বাসে দুর্বৃত্তদের দ্বারা আগুন ও ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর

আকাশসীমা বন্ধ করে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান আন্তর্জাতিক বেসামরিক আগমন ও প্রস্থান ব্যতীত প্রায় সব ধরনের ফ্লাইটের জন্য সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে

নাটোর সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত, ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ মোট আটজন নিহত হওয়ার ঘটনায় যৌথ অভিযানে ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।’ বুধবার

নবজাগরণ ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইদবস্ত্র বিতরণ।

নিজস্ব প্রতিবেদক: ইদুল ফিতরে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ আরও বাড়িয়ে দিতে, প্রতিবছরের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন ইদের নতুন পোশাক বিতরণ করেছে। বৃহস্পতিবার (১২

যিনি ঘুষ গ্রহীতা তিনি করবেন ঘুষ দাতার বিচার, ইলিয়াসের স্ট্যাটাস

ঠিকানা টিভি ডট প্রেস: আসিফ নজরুলের বিরুদ্ধে বিচারকের কাছ থেকে ৫০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত করছেন আসিফ নজরুল নিজেই। যিনি ঘুষ গ্রহীতা তিনি