উন্নতজাতের ক্রসব্রীড বকনা বিতরণ: রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ–সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১১২টি উন্নতজাতের ক্রসব্রীড বকনা (গরু) বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়ন করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে বকনা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, রায়গঞ্জ থানার ওসি কে.এম মাসুদ রানা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিসসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, উন্নতজাতের ক্রসব্রীড বকনা অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও প্রান্তিক জনগোষ্ঠির আয়ের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। পশুপালন উন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে টেকসই জীবিকায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপকারভোগীরা ১১২টি বকনা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উন্নয়নমূলক এই উদ্যোগ ভবিষ্যতেও চালু রাখার আহ্বান জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নেই হুইল চেয়ার কেনার সামর্থ্য ‘হাত দিয়ে হাঁটা’ স্কুলছাত্র সবুজ বাঁচতে চায়

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: নিজের পায়ে দাঁড়াতে চান ‘হাত দিয়ে হাঁটা’ সবুজ। সে জন্ম থেকেই প্রতিবন্ধী। নেই হুইল চেয়ার কেনার সামর্থ্য। তবে আছে প্রবল ইচ্ছাশক্তি ও

মুক্তি পেলেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।’ জানা

সাভারে প্রেমিককে ৯ খণ্ড করে হত্যা, প্রেমিকাসহ গ্রেপ্তার ২

মাসুদ রানা, সাভার (ঢাকা) প্রতিনিধি: ফেসবুকে সাজ্জাদ ইসলাম সবুজ (২৬) ও সুমাইয়া আক্তার তৃষার (২৬) পরিচয়। একপর্যায়ে তাঁদের মধ্যে পরকীয়ার সম্পর্ক হয়। আর সেটি তৃষার

আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে: ইশরাক

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন ইশরাক হোসেন। তার দাবি, চক্রান্ত

সিরাজগঞ্জে বড়াল নদীতে চার দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বড়াল নদীতে শুরু হয়েছে চার দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা। উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন হয় বুধবার

হাসিনার কাছে ট্রাইব্যুনালের সব তথ‍্য পাঠানো হচ্ছে’, কনক সরওয়ারের অভিযোগ

ঠিকানা টিভি ডট প্রেস: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতা থেকে সরে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আন্দোলনে চলা হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী