উধাও ভক্তের স্ত্রীকে নিয়ে বাবা খেতা শাহ

বাড়িতে আশ্রয় নিয়ে ভক্তের স্ত্রী ও ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছেন ফকির ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহ (৬০) নামে এক ফকির এমন ঘটনা ঘটে ময়মনসিংহের তারাকান্দায়। এই ঘটনায় ভক্ত তার স্ত্রীকে উদ্ধার করতে থানায় লিখিত অভিযোগ করেছেন।ফকির ফজলুল হক নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হীরণপুর গ্রামের কথিত আধ্যাতিক খেতা শাহ (৬০) নামে পরিচিত।শুক্রবার (১ জুলাই) সন্ধ্যার পর তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বিডি২৪লাইভকে বিষয়টি নিশ্চিত করছেন। কথিত আধ্যাতিক ফকির ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহ’র (৬০) সাথে তারাকান্দার এক যুবকের সাথে পরিচয় হয়।

পরিচয়ের সুত্র ধরেই ওই যুবক খেতা শাহকে গুরু মেনে দেড় মাস আগে নিজের বাড়িতে থাকার জন্য জায়গা দেন। এরপর ভালই কাটছিল খেতা শাহ’র দিন। এর মাঝে গত ২২ জুন ভক্তের স্ত্রী বাবার বাড়ি ধোবাউড়ায় যাবে বলে খেতা শাহকে নিয়ে বের হন। এরপর তারা নিখোঁজ, পরে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করেও তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।

ওই ভক্ত বলেন, আমি বিশ্বাস করে খেতা শাহকে আমার নিজের বাড়িতে থাকার জন্য জায়গা করে দিয়েছিলাম। বিশ্বাস ভঙ্গ করে খেতা শাহ আমার স্ত্রী ও ঘরে থাকা ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছেন। তিন সন্তান নিয়ে আমি এখন খুব বিপদে আছি। অনেক জায়গায় খোঁজাখোঁজি করেও তাদের পাওয়া যায়নি। তাদের খোঁজে পেতে থানায় অভিযোগ দায়ের করেছি বলেও জানান তিনি।ওসি আবুল খায়ের আরও বলেন, অভিযোগ পেয়েছি এবং তাদেরকে উদ্ধারে কাজ করছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গ্র্যান্ড ক্যানিয়নে দাবানলে ঐতিহাসিক লজ পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত বহু স্থাপনা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের নর্থ রিম এলাকায় ভয়াবহ দাবানলে ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন লজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আগুনে পুড়ে গেছে ভিজিটর সেন্টার,

মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সচিবালয়ে ৫ সদস্যের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক: শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাতের জন্য সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ রবিবার দুপুরে পুলিশের মধ্যস্থতায় তারা ভেতরে

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

অনলাইন ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রামমূর্তি নগরের কলকেরে লেকের

এনআইডি সংশোধনে ‘ক্র্যাশ প্রোগ্রাম’, ৩০ জুনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় গতিশীলতা আনতে নির্বাচন কমিশন (ইসি) দেশজুড়ে বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালু করেছে। এতে জেলা পর্যায়ে কর্মকর্তাদের বাড়তি ক্ষমতা দিয়ে

ছাত্রদল সভাপতি হলেন ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট: কক্সবাজার মেডিক্যাল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হয়েছেন ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের রাজনীতিতে সম্পৃক্ত তাহমিদ আলম সফি। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায়

স্ত্রীর পায়ের রগ কেটে দিলেন স্বামী

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরে ঘুমন্ত অবস্থায় রিনা বেগম নামে এক গৃহবধূর পায়ের রগ কেটে দিয়েছে তার স্বামী আলমগীর হোসেন। একই সঙ্গে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে