উদ্বোধনের আগেই জমে উঠেছে ঢাকার বিনিয়োগ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সম্মেলনস্থলে চোখে পড়ছে প্রাণচাঞ্চল্য। দেশি-বিদেশি বিনিয়োগকারী, সরকারি-বেসরকারি প্রতিনিধি, উদ্যোক্তা এবং মিডিয়া কর্মীদের আগমনে পুরো অনুষ্ঠানস্থল জমজমাট হয়ে ওঠেছে।

সোমবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, সম্মেলন কেন্দ্রের বাইরে শোভা পাচ্ছে দেশের উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা ব্যানার ও ডিজিটাল ডিসপ্লে। ভেতরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একাধিক তথ্যকেন্দ্র, নিবন্ধন ডেস্ক প্রস্তুত রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।

প্রবেশপথে দেখা গেলো, অংশগ্রহণকারীদের ভিড়ে ধীরে ধীরে জমে উঠছে পরিবেশ। অনেকে আগে থেকেই এসেছেন নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্যে, কেউবা ছবি তুলতে ব্যস্ত, কেউ আবার আলোচনা করছেন বিভিন্ন সম্ভাবনা নিয়ে। অংশগ্রহণকারীদের অনেকেই জানিয়েছেন, বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের শীর্ষ স্থানীয় ছয় শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী এ সম্মেলনে অংশ নেবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর করল শিক্ষার্থীরা, পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সচিবালয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। পরে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যান

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাত ৮টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক

টাঙ্গাইলে বিএনপির ঈদ সামগ্রী বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল শহরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে স্থানীয় অসহায় মেহনতী মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পণ্য সামগ্রী

রবীন্দ্র কাছারিবাড়ি ভাঙচুরে নিষিদ্ধ ছাত্রলীগ জড়িত-বিএনপির অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে উপজেলা বিএনপি। দলটির নেতাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এই ন্যাক্কারজনক

শাপলায় এত আবেগ, অথচ আদর্শের পেছনে শূন্যতা: ফাতিহা আয়াত

নিজস্ব প্রতিবেদক: শাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কঠোর অবস্থানের প্রতিক্রিয়া জানিয়েছেন শিশু, পরিবেশ ও মানবাধিকারকর্মী ফাতিহা আয়াত। ক্ষমতার প্রতীকি খেলায় প্রতীকের ঊর্ধ্বে উঠে সত্য

৪৫ পেরোলেই পেনশন চাই, যৌনপেশাকে শ্রম তালিকায় আনার দাবিতে পথে সোনাগাছি

কেন্দ্রের বিলের বিরুদ্ধে সরব হওয়ায় পুলিশ থেকে সমাজবিরোধীরা প্রতিনিয়ত যৌনকর্মীদের উপরে নির্যাতন করে চলেছে বলে অভিযোগ দুর্বারের। রবিবার মে দিবস। শ্রমিক দিবসের আগে শনিবার সন্ধ্যাতেই