উত্তর পূর্ব বড়ঘোনা‌ এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় হিফজ শাখা’র শুভ উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের উত্তর পূর্ব বড়ঘোনা‌ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় ‘দারুল হিকমা হিফজ শাখা’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। হিফজ শাখার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট আলেমেদ্বীন পুইঁছড়ি‌ ইসলামীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যাপক আল্লামা আমির আহমদ।

রোববার (৯ ফেব্রুয়ারী) বিকেলে দারুল হিকমা হিফজ শাখা ও এতিম খানার কার্যালয়ে এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসা ও হিফজ খানার প্রতিষ্ঠাতা পরিচালক, গন্ডামারা ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ’র সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুঁইছড়ি‌ ইসলামীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোশাররফ হোসাইন।

উত্তর পূর্ব বড়ঘোনা‌ এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসার সুপার মাওলানা নিজাম‌ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা রাখেন মাওলানা আশেক‌ এলাহী, মাওলানা হুমায়ূন কবির, মাওলানা সরওয়ার করিম, হাফেজ মাওলানা আবদু‌ ছমদ‌, মুহাম্মদ আব্দুল করিম, মাওলানা সৈয়দুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ওলামায়ে কেরাম বলেন, ‘কোরআন শরীফ সহিহ-শুদ্ধকরণ প্রত্যেক মুসলমানের মৌলিক দায়িত্ব। মানুষের জীবন-মৃত্যুর কোন নির্দিষ্ট সময় নেই, মৃত্যুর পর এই ধর্মীয় প্রতিষ্ঠানই অত্র সমাজের মানুষের জন্য নাজাতের উছিলা হিসেবে থাকবে। হিফজের পাশাপাশি বাংলা, ইংরেজী, অংক শেখানোর বিশেষ ব্যবস্থা থাকবে। যাতে পরবর্তী হিফজ সম্পন্ন করে বিভিন্ন মাদরাসায় অধ্যয়ন করা সহজ হয়।’

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঈদ অর্থনীতির আকার তিন লাখ কোটি টাকা ছাড়াতে পারে

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে ঈদুল ফিতরকে কেন্দ্র করে চলতি বছরে অর্থনৈতিক লেনদেনের পরিমাণ তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। রমজানের শেষ সপ্তাহ থেকে ঈদের আগমুহূর্ত

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপারসহ তিনজন নিহত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেট নামক স্থানে বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৫টার দিকে একটি লুবেটের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কায় পিকআপ চালক

বসন্তের আগমনে রঙিন আলপনার ছোঁয়ায় রাজশাহী কলেজ

নিজস্ব প্রতিবেদক: ঋতুরাজ বসন্ত মানেই প্রকৃতিতে প্রাণবন্ততার নতুন ছোঁয়া, রঙিন ফুলের হাসি, শীতের তীব্রতা শেষে প্রকৃতির মাঝে ঠান্ডা-গরমের সোনালী মিশ্রণ”-পুষ্পিত সৌরভে এভাবেই ঋতুরাজ বসন্ত তার আগমনের

পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি ৪২ জনের

নিজস্ব প্রতিবেদক: কোনো পরীক্ষা না দিয়েই, এমনকি আবেদনও না করেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বৈজ্ঞানিক সহকারী পদে চাকরি পেয়েছেন ৪২ জন। এমন চাঞ্চল্যকর তথ্য

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথের শিক্ষার্থীকে গণপিটুনি

ডেস্ক রিপোর্ট: পবিত্র কোররআন শরীফ অবমাননার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত

ফেসবুক পোস্টকে ঘিরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, নেতাকর্মী আহত ২০

ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের হাজীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির শীর্ষ নেতাদের বিকৃত ছবি পোস্ট করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।