উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত, শিক্ষার্থীসহ নিহত ২২

নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৬৯ জন। নিহতদের মধ্যে রয়েছেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। আহতদের অধিকাংশই আগুনে দগ্ধ বলে জানিয়েছে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমানটি কুর্মিটোলা ঘাঁটি থেকে উড্ডয়ন করে। ১২ মিনিট পর সেটি উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে সাথে সাথে আগুন ধরে যায়। এ সময় তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলছিল এবং ছুটি শেষে অনেক শিক্ষার্থী ও অভিভাবক তখনো স্কুল ভবনে অবস্থান করছিলেন।

ঘটনার পরপরই সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, র‍্যাব, পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। বিকাল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ধ্বংসস্তূপ থেকে ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মধ্যরাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২ জনে। অন্তত ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জানিয়েছে, দগ্ধদের মধ্যে অন্তত ১৫ জন শিশু রয়েছে, যাদের অনেকের শরীরের প্রায় ১০০ শতাংশ দগ্ধ হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আজ মঙ্গলবারকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট, জাপানের কূটনীতিকসহ দেশি-বিদেশি নেতারা।

আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার আগে পাইলট বিমানটি জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন।

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ে উদ্ধার তৎপরতা কিছুটা ব্যাহত হলেও স্কাউট, বিএনসিসি ও শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করে। বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকার ক্ষতিগ্রস্তদের সব ধরনের চিকিৎসা বিনামূল্যে দেওয়ার নির্দেশ দিয়েছে।

পরিচয় শনাক্ত হওয়া মৃতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়েছে। যাদের পরিচয় নিশ্চিত হয়নি, তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

বিমান বিধ্বস্তের ঘটনায় আগামী তিনদিনের সব সরকারি পুনর্জাগরণ অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে তলাবদ্ধ ঘরে রহস্যজনক অগ্নিকান্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে জানা

নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংঘর্ষে চার মামলা, আসামি ৯০০ জন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবগুলো মামলা দায়ের করা হয়েছে শেরেবাংলা

নির্বিঘ্ন ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানুষ যদি নির্বিঘ্নে ভোট দেন তাহলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের

আওয়ামী লীগের ‘সদর দপ্তর’ এখন কলকাতা, ‘কার্যালয়’ রোজডেল গার্ডেন

অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশে ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। ওই দিন থেকে এখন পর্যন্ত সেখানেই আছেন তিনি।

উঠানে বাবার মরদেহ, সম্পত্তির দাবিতে দাফন কাজে সন্তানদের বাধা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে সৎ ভাইদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে বৃদ্ধ বাবার মরদেহ দাফন ছাড়াই বাড়ির উঠানে ফ্রিজারে ফেলে রেখেছেন সন্তানরা। রোববার