উত্তরায় সেই দম্পতির ওপর হামলা চালায় ৭ জন, আটক আরো ১

নিজস্ব প্রতিবেদক: সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক একজন পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারী পথচারীকে ধারালো রামদা দিয়ে কোপাচ্ছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারী হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে অনুরোধ করতে থাকেন। তাতেও কাজ না হওয়ায় একপর্যায়ে নিজের জীবন বাজি রেখে ধারালো অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।

পরে জানা যায় ভুক্তভোগী ওই পুরুষ ও নারী সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের নাম মকবুল ও ইফতি। ধারালো অস্ত্রের মুখে স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ানোর কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন স্ত্রী ইফতি। একইসঙ্গে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের এমন নৃশংসতায় ক্ষুব্ধ হয়ে ওঠেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে ওঠে প্রতিবাদমুখর।

হামলার সময় স্থানীয়রা ধাওয়া দিলে হামলাকারীদের অনেকে পালিয়ে গেলেও দুজনকে আটক করে স্থানীয়রা। এসময় আটকদের গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর মধ্যস্থতায় উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। এরপর সোমবার রাতেই গ্রেপ্তার দেখানো হয় তাদের। আজ মঙ্গলবার আরো একজনকে রাজধানীর আবদুল্লাহপুর থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, সোমবার রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে হামলায় জড়িত ৭ জনের মাঝে এ নিয়ে গ্রেপ্তার করা হয়েছে ৩ হামলাকারীকে। গ্রেপ্তাররা হলো- মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) ও আলফাজ। এই কিশোর গ্যাংটি টঙ্গী এলাকার।

জানা যায়, ভুক্তভোগী মকবুল জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তাহসিন রিয়াদের বন্ধু। ঘটনার বর্ণনা দিয়ে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল সদস্য হাসান মঈন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তিনজনকে আটক করা হয়েছে। এই হামলার পেছনে আরো যারা জড়িত; তাদের সবাইকে খুঁজে বের করা হবে।

ঘটনার কারণ জানিয়ে হাসান মঈন বলেন, কিশোর গ্যাংটি টঙ্গী এলাকার। তারা সেক্টরের ভেতরে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এ সময় রিকশা থেকে প্রতিবাদ জানান মকবুল ও ইফতি। এতে ক্ষীপ্ত হয়ে গ্যাং বাহিনী জড়ো করে তারা। পরে মোবারক ও রবি রায় ওই দম্পতিকে কোপানো শুরু করে।

স্থানীয়রা জানান, টঙ্গী এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য তারা। সন্ধ্যার পর উত্তরা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্পটে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ে জড়িত চক্রের সদস্য বলে জানা গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জনগণের আস্থা অর্জনে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ত্বরান্বিত করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বাংলাদেশ সচিবালয়, ১৯ ফেব্রুয়ারি নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা

বাঁশখালী রুটে মাদক পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ চৌকি তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আব্দুর রহমান (৪২) নামে

এনায়েতপুরে সড়ক সংস্কারে দাবিতে মানববন্ধন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুর হাই স্কুল থেকে মেঘুল্লার সোলাকুড়া মসজিদ বাইপাস সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ফুটানি

সিরাজগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রন কর্তাদের ঘুষ দিয়ে চলে রমরমা ব্যবসা: টাকা আছে ডিডির বিকাশে 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসের উদ্ধতন কর্মকর্তাদের ঘুষ দিয়ে চলে জেলায় সকল মাদক ব্যবসা। জেলায় ৮টি মাদক নিরাময় কেন্দ্র, মাদক ব্যবসায়ী ও

এনায়েতপুরে সাংবাদিক মুক্তার হাসানের পিতার ইন্তেকাল

বেলকুচি-চৌহালী (সিরাজগগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও থানা কৃষকদলের সাধারন সম্পাদক  মুক্তার হাসানের বাবা বিশিষ্ট ব্যবসায়ী আবুশামা মন্ডল (৬৫) বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল

চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন